যুক্তরাষ্ট্রের পুলিশের ক্ষমতা বাড়ানোসহ ট্রাম্পের তিনটি নির্বাহী আদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের নিরাপত্তা বাড়াতে তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই তিনটি নির্বাহী আদেশের মধ্যে অন্যতম ছিল যুক্তরাষ্ট্রের পুলিশের ক্ষমতা বাড়ানো।
নতুন অ্যাটর্নি জেনারেল পদে জেফ সেশন্স-এর শপথগ্রহণের পরপরই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেফ সেশন্সকে আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করার পর ট্রাম্প তাকে অপরাধ, মাদক চোরাচালান এবং সন্ত্রাসবাদ ঠেকাতে প্রয়োজনীয় কর্মপদ্ধতি বাতলে দেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাসও দেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রে অপরাধ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস অপরাধ কমিয়ে আনতে আমি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে নির্দেশ দিচ্ছি। আমাদের মহান, সত্যিকারের মহান আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে যা হচ্ছে তা লজ্জাজনক। এটা এখন থেকে বন্ধ হতে যাচ্ছে।’
উল্লেখ্য, গত ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়। বিগত ৫ বছরের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ সংখ্যা। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ