যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : ডেমক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির সম্মেলন কভারে ১৫ হাজার মিডিয়া
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য এবং টেরিটরিসমূহে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন শেষে জাতীয় কাউন্সিলের প্রতি দৃষ্টি সকলের। আসছে নভেম্বরের নির্বাচনে কে হবেন দলীয় প্রেসিডেন্ট প্রার্থী তা চূড়ান্ত হবে ওহাইয়ো এবং পেনসিলভেনিয়াতে অনুষ্ঠিতব্য রিপাবলিকান ও ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে।
১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ওহাইয়োর ক্লিভল্যান্ড সিটির কুইকেন্স লোন্স এরিনায় রিপাবলিকান পার্টির সম্মেলন এবং ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত ডেমক্র্যাটিক পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়া সিটির ওয়েল্্স ফারগো সেন্টারে। উল্লেখ্য, ৭ জুন ছিল সর্বশেষ প্রাইমারি। দলীয় ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন ডেমক্র্যাট হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। জাতীয় সম্মেলনে ডেলিগেটরা সশরীরে উপস্থিত থেকে নিজেদের সমর্থনের ঘোষণা দেবেন। এরপরই চূড়ান্তভাবে প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হবে। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের এই প্রক্রিয়া দুই স্তরে বিন্যস্ত। সরাসরি ব্যালট এবং সর্বশেষে ডেলিগেটদের সমর্থন।
ক্লিভল্যান্ডে রিপাবলিকান সম্মেলনে ৫০ অঙ্গরাজ্য, ৫ টেরিটোরি এবং ওয়াশিংটন ডিসি থেকে ২৪৭০ ডেলিগেট এবং ২৩০২ বিকল্প গেলিগেট অংশ নেবেন।
এ সম্মেলন কভারের জন্যে দেশ-বিদেশের ১৫ হাজার সাংবাদিককে পরিচয় পত্র প্রদানের প্রক্রিয়া চলছে। কয়েকটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতিক ও দলীয় প্রধানদের আমন্ত্রণও জানানো হয়েছে। সম্মেলন ঘিরে ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে ক্লিভটনে। উল্লেখ্য, ওহাইয়ো রাজ্যে এটি হবে রিপাবলিকান পার্টির চতুর্থ জাতীয় সম্মেলন। এর আগের সম্মেলন হয়েছে ১৮৭৬, ১৯২৪ এবং ১৯৩৬ সালে।
ফিলাডেলফিয়া সিটিতে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে ৪৭৬৫ ডেলিগেট অংশ নেবেন। এরমধ্যে যিনি ২৩৮৩ ডেলিগেটের সমর্থন পাবেন তাকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। এ সম্মেলন কভার করার জন্যে ১৭ হাজারের অধিক মিডিয়াকে পরিচয় পত্র দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।এনআরবি নিউজ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া