যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : ট্রাম্পকে ভোট দেবেন ওবামার সৎভাই মালিক
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থীকে ভোট দেবেন না প্রেসিডেন্ট বারাক ওবামার সৎভাই মালিক ওবামা। তিনি ভোট দেবেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। তিনি নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করি। কারণ তিনি হৃদয় থেকে কথা বলেন। তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সেøাগান চমৎকার। আমি তার সঙ্গে সাক্ষাত করতে চাই। ওই পত্রিকার খবরে বলা হয়েছে, মালিক ওবামা এক বছর আগে তার ভাই, প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তিনি মালিকের রাজনীতিতে কোন সহায়তা করেন নি বলে বেশ বিরক্ত। ২০১৩ সালে কেনিয়ার সিয়ায়াতে গভর্নর পদে নির্বাচন করেছিলেন মালিক ওবামা। এখন ৫৮ বছর বয়সী মালিক বসবাস করছেন কেনিয়ার কিগোলো গ্রামে। কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে পারেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানকার ডেমোক্রেট। মালিক ওবামা বলেছেন, তার ভাই বারাকের প্রশাসন নিয়ে তিনি গভীরভাবে হতাশ। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলের বিষয়ে এ মাসের শুরুতে এফবিআইয়ের পরিচালক জেমস কমি তার বিচার না করার সুপারিশ করেন। এ থেকেই মালিক ওবামা সর্বশেষ তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এ ছাড়া লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যর জন্য ভাই বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের ভূমিকায় বেশ ক্ষুব্ধ তিনি। ২০১২ সালে পিতার জীবনী লেখেন মালিক ওবামা। গাদ্দাফি ও অন্য যারা বিশ্বকে আরও ভাল স্থান তৈরি করছিলেন তাদের প্রতি তিনি উৎসর্গ করেন ওই জীবনী। মালিক ওবামা বলেন, আমি মনে করি গাদ্দাফির হাত থেকে মুক্ত হয়ে লিবিয়ায় ভালো কিছুই হয় নি। এ জন্য আমার ভাই ও পররাষ্ট্রমন্ত্রী আমাকে হতাশ করেছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামা ও মালিক ওবামার পিতা বারাক ওবামা সিনিয়র ১৯৫৯ সালে কেনিয়া ত্যাগ করেন। তখন মালিক ওবামার বয়স এক বছর। তার মা তখন অন্তঃসত্ত্বা। এরপর জন্ম নেয় বোন আউমা। ওবামা সিনিয়র যোগ দেন ইউনিভার্সিটি অব হাওয়াইতে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় স্ট্যানলি অ্যান ডানহ্যামের সঙ্গে। তাকে বিয়ে করেন তার পিতা। অ্যান ডানহ্যামের গর্ভে জন্ম নেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পিতার দু’বিয়ের সুবাদে প্রেসিডেন্ট ওবামার রয়েছে সাত ভাইবোন।
আগামী ৮ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে ভোটের আগেই যুক্তরাষ্ট্রে ফেরার পরিকল্পনা রয়েছে মালিক ওবামার। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করেন। সেখানে একজন একাউন্টেন্ট হিসেবে কাজ করছেন অনেক বছর ধরে। তিনি যুক্তরাষ্ট্রে একজন রেজিস্ট্রার্ড ভোটার।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ