যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : জরিপে এগিয়ে হিলারি
সর্বশেষ জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার সিবিএস নিউজ জাতীয় পর্যায়ে টেলিফোনে এই জরিপ চালায়। তাতে হিলারি ক্লিনটন পেয়েছেম শতকরা ৪৬ ভাগ সমর্থন। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন শতকরা ৩৯ ভাগ ভোট। অর্থাৎ ট্রাম্পের চেয়ে শতকরা ৭ ভাগ বেশি সমর্থন পেয়েছেন হিলারি। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলার সময় তাদের দু’জনের জনপ্রিয়তা ছিল সমান সমান। দু’জনেই শতকরা ৪২ ভাগ সমর্থন পেয়েছিলেন। জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত যেসব জরিপ পরিচালিত হয়েছে তাতে অবশ্য ট্রাম্প ও হিলারির ব্যবধান খুব বেশি নয়। হিলারি পেয়েছেন শতকরা ৪৪ ভাগ সমর্থন। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪১ ভাগ সমর্থন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, সম্প্রতি এমন জরিপ পরিচালনা করেছে সিবিএস, সিএনএন, মর্নিং কনসাল্ট, পাবলিক পলিসি পোলিং ও রাবা রিসার্স। এর সবগুলোতেই হিলারি ক্লিনটন এগিয়ে আছেন। সিসিএসের জরিপে হিলারি এগিয়ে আছেন শতকরা ৭ ভাগ সমর্থনে। সিএনএনের জরিপে এগিয়ে আছেন শতকরা ৯ ভাগ। মনিং কনসাল্টের জরিপে হিলারি এগিয়ে আছেন শতকরা ৩ ভাগ, পাবলিক পলিসি পোলিংয়ে তিনি এগিয়ে আছেন শতকরা ৫ ভাগ ও রাবা রিসার্চে এগিয়ে আছেন ১৫ ভাগ সমর্থন বেশি পেয়ে। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ