যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সাড়ে ১১ শতাংশ হ্রাস : চীনের সঙ্গে ৭ শতাংশের বেশি হ্রাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সাড়ে ১১ শতাংশ কমেছে। এর ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছে চীনের সঙ্গে। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা খাতে বাণিজ্য ঘাটতি ছিল ৪৯.৩ বিলিয়ন ডলার যা এর আগের মাস অক্টোবরে ছিল ৫৫.৭ বিলিয়ন ডলার। গত নভেম্বরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২.৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে দাঁড়ায় ৩৫.৪ বিলিয়ন ডলারে। একই সময়ে রফতানি শূন্য দশমিক ১ বিলিয়ন কমে ৭.৪ ও আমদানি ২.৯ বিলিয়ন কমে দাঁড়ায় ৪২.৮ বিলিয়ন ডলারে। স্পুটনিক
এর আগে সর্বশেষ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হয়েছিল গত মার্চে। তবে চীনের সঙ্গে বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে ৩৮২ বিলিয়ন ডলার। যা আগের বছরের ১১ মাসের তুলনায় ৩৭ বিলিয়ন ডলার বেশি। চীনের পণ্য আমদানির ওপর ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ২৫ ভাগ শুল্ক বৃদ্ধি করেছে যার আর্থিক পরিমান ৫০ বিলিয়ন ডলার। এরপর চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। ফলে দুটি দেশ বাণিজ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছে এবং আগামী মার্চের মধ্যে এধরনের সংকট নিরসনে উভয় দেশের বাণিজ্য বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্প তার স্টেট ইউনিয়ন ভাষণে বলেছেন চীনের সঙ্গে যে কোনো বাণিজ্য চুক্তি সম্পূর্ণ বাস্তব কাঠামোগত পরিবর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








