Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে মর্মাহত বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: December 23, 2018 | 11:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে বাংলাদেশ মর্মাহত। একই সঙ্গে বন্ধু বা সহযোগী দেশগুলোর আচরণ আরও গঠনমূলক হওয়া উচিত বলেও মনে করছে বাংলাদেশ। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, নির্বাচন পরিচালনা করছে বাংলাদেশের নির্বাচন কমিশন, যা একটি সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান। কারা নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবেন, তা নির্ধারণে প্রতিষ্ঠানটির বিধিবিধান রয়েছে। পর্যবেক্ষণে ইচ্ছুক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) যে তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছে, তা একেবারেই তাদের নিজস্ব বিষয়।এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, এএনএফআরইএলের অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশ সরকার যথাযথ সময়ের মধ্যে পরিচয়পত্র ও ভিসা দিতে না পারায় হতাশ যুক্তরাষ্ট্র। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ওই মিশনে অর্থায়ন করেছিল। যথাসময়ে পরিচয়পত্র ও ভিসা না পেয়ে এএনএফআরইএল তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে।এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আসন্ন ৩০ ডিসেম্বরের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিবৃতিটি আমাদের নজর কেড়েছে। নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশ নিচ্ছে, যা সংবিধান দ্বারা গঠিত স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের তদারকিতে অনুষ্ঠিত হচ্ছে।এই নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশন যখন পর্যবেক্ষকদের আহ্বান জানিয়েছে, তখন নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণের জন্য আবেদন করা পর্যবেক্ষকদের দায়িত্বের মধ্যে পড়ে। এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য একাধিক দেশ ও সংস্থার পক্ষে মোট ১৭৫ পর্যবেক্ষক আবেদন করে, যার মধ্যে এএনএফআরইএল নামের ওই সংস্থাটিও ভোট পর্যবেক্ষণের অনুমতি চেয়ে আবেদন করে, যা নির্বাচন কমিশনে অনুমতির বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া নির্বাচন কমিশন নিবন্ধিত ১১৮টি স্থানীয় সংস্থার ২৫ হাজার ৯২০ পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে।এএনএফআরইএল নামের এই সংস্থাটির পর্যবেক্ষণ মিশন বাতিল বিষয়ে বিবৃতিতে বলা হয়, সংস্থাটি নিজেদের উদ্যোগে পর্যবেক্ষণ মিশন বাতিল করেছে। কেননা তাদের আবেদনের অর্ধেক এরই মধ্যে অনুমতি পেয়েছে, বাকিগুলো অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বেসরকারি সংস্থা অধিকার, এএনএফআরইএল নামের এই সংস্থাটি থেকে অনুদান পেয়ে থাকে। সবাই জানেন, বাংলাদেশের বিরুদ্ধে পক্ষপাতমূলক কাজ করে থাকে অধিকার, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে। অধিকারের এই পক্ষপাতমূলক আচরণ একাধিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।অধিকারের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তিকে বিএনপি-জামায়াত সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছিল। তখনই সংস্থাটিকে নিয়মের বাইরে গিয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দেওয়া হয়। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আইনের ৯১-এর সি এর ১-এ বলা আছে, কমিশন পর্যবেক্ষক হিসেবে তাকেই নিয়োগ দিতে পারবে, যার রাজনৈতিক কোনো পরিচয় নেই বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বা যিনি কোনো প্রার্থী নন।যুক্তরাষ্ট্রের কাছে গঠনমূলক আচরণ আশা করে বাংলাদেশ, উল্লেখ করে বার্তায় বলা হয়, বিশ্বে যেসব দেশে গণতান্ত্রিক চর্চা হয় এবং অন্য দেশের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করা হয়, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ তার বন্ধু এবং সহযোগী দেশগুলো থেকেও এমন গঠনমূলক আচরণ আশা করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV