যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয় জয়কার: ভার্জিনিয়া রাজ্যে রালফ নরথাম, নিউজার্সীতে ফিল মারফি গভর্নর নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সারাবিশ্বকে তাক লাগিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী রালফ নরথাম। আর এরই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের পতন শুরু হল বলে মনে করছেন রাজনৈতিক বিশিষ্টজনেরা। ভার্জিনিয়া গভর্ণর হিসেবে জয়ী হলেন ডেমক্র্যাট রাল্্ফ এস নর্দ্যাম। তিনি লে. গভর্ণর ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৩.৯%। এখানে রিপাবলিকান প্রার্থী ছিলেন এডোয়ার্ড জিলেসপাই। ভোট পেয়েছেন ৪৫%।
২০১৭ সালের যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে ৭ নভেম্বর সারাবিশে^র নজর ছিল ভার্জিনিয়া রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে। আর ভার্জিনিয়ার এই নির্বাচিনী ফলাফলের উপরই যেন নির্ভর করছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ। রিপাবলিকান প্রার্থী এড গেলিসপি জয়ের উপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সফলতা ও ব্যর্থতার স্বাক্ষর রাখবেন বলে বিশ্ব রাজনৈতিক বোদ্ধারা অভিমত ব্যক্ত করেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প খোদ টুইটে ভার্জিনিয়ায় এড গেলিসপির জয় নিজের বিজয় হিসাবে দেখবেন বলে আশা করেছিলেন। কিন্তু ডোনালল্ড ট্রাম্পের সকল আশা আকাংখা শেষ করে দিয়ে ভার্জিনিয়া রাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী রালফ নরথাম। দিনভর বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ভার্জিনিয়ার ভোটাররা সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট প্রদান করে। বাদ যায়নি ভার্জিনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও। প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে নিজের প্রার্থীকে বিজয়ী করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে। আর ভার্জিনিয়ার ল্যুটানেন্ট গবর্ণর হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জাষ্টিন ই ফেয়ারফ্যাক্স।
এদিকে নিউজার্সী রাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট ফিল মারফি। ফিল মারফি প্রথমবারের মত নির্বাচনে প্রার্থী হয়ে
রিপাবলিকান প্রার্থী কিম গোডাগনোকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হন। ফিলিপ মার্ফি ৫৫.৭% ভোট পেয়েছেন। তার কাছে ধরাশায়ী হয়েছেন রিপাবলিকান কিম গুয়াডেঙ্গো। কিম ছিলেন লে. গভর্ণর। ভোট পেয়েছেন ৪২.৪%।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ