যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ‘অসাদচরণ’ ১৩ ভাগ বৃদ্ধি
রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে গত তিন বছরে সিনিয়র সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত অসাদচরণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পেন্টাগনের ইন্সপেক্টর জেনালেল। মঙ্গলবার এধরনের প্রতিবেদন দিয়ে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ ব্যবস্থাপনা সামরিক বাহিনী পরিচালনায় এধরনের সমস্যায় উদ্বেগ প্রকাশ করেছে। মিলিটারি টাইমস
আগামী বছরগুলোতে যাতে এধরনের সমস্যা আরো বৃদ্ধি না পায় এজন্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোন কোন ক্ষেত্রে এধরনের সমস্যা হচ্ছে তা চিহ্নিত করা হচ্ছে। ইন্সপেক্টর জেনারেলের ওই প্রতিবেদনে বলা হচ্ছে ২০১৫ সাল থেকে ২০১৭ সালে শীর্ষ সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত অসদাচরণের সংখ্যা ৭১০ থেকে বৃদ্ধি পেয়ে ৮০৩টি’তে দাঁড়ায় যা অভিযোগ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এধরনের ব্যক্তিগত অসদাচরণের মধ্যে রয়েছে অনুপযুক্ত সম্পর্ক, যথাযথ নয় এমন ব্যক্তিগত ব্যবস্থা গ্রহণ, সরকারি সম্পদের অপব্যবহার ও ভ্রমণ বিধি লঙ্ঘন। ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ব্যক্তিগত অসদাচরণের ক্ষেত্রে অপ্রত্যাশিত সম্পর্ক ছাড়াও যৌন নির্যাতনের মত বিষয়ও রয়েছে। গত দুই বছরে মার্কিন সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্ত জেনারেলকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে নিতে হয়েছে।
এদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টারের সিনিয়র সামরিক উপদেষ্টা ছাড়াও লে. জেনারেল রন লুইস যাকে ২০১৫ সালের শেষ দিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। জেনারেল লুইসের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সরকারি ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘স্ট্রিপ ক্লাব’গুলোয় যেতেন এবং অনেকের সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্ক গড়ে তুলেছিলেন। গত বছরের ডিসেম্বরে ইউএস ইউরোপ’এর কমা-ের সাবেক ডিরেক্টর অব অপারেশন মেজর জেনারেল ডেভিড হেইটকে পদাবনতি করে লে. কর্নেলের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এক দশক ধরে অপ্রত্যাশিত সম্পর্ক ও জীবন যাপনের।
একই বছর ফেব্রুয়ারিতে মার্কিন বিমান বাহিনীর জেনারেল আর্থার জে লিথাকে মেজর জেনারেল পদে নামিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল একজন নারী কর্মকর্তাকে যৌন নির্যাতনের। তদন্তে সে অভিযোগ প্রমাণিত হয়। আরেক মেজর জেনারেল জোসেপ হ্যারিংটন যিনি ইউএস আর্মি আফ্রিকার কমান্ডার ছিলেন তিনি তার এক সহকর্মীর স্ত্রীর কাছে আপত্তিকর বার্তা পাঠানোর কারণে তাকে অপসারণ করা হয়। মার্কিন সামরিক বাহিনীতে উচ্চপদস্ত কর্মকর্তাদের এধরনের নৈতিক ব্যর্থতা দেশটির জনগণের আত্মবিশ্বাসকে হ্রাস করতে পারে এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের আত্মত্যাগ সস্পর্কে অমূলক ধারণার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামীতে মার্কিন সামরিক বাহিনীর জন্যে যে সব প্রধান চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে উচ্চপদস্ত কর্মকর্তাদের এধরনের অসদাচারণ অন্যতম। এছাড়া অন্যান্য চ্যালেঞ্জগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়া, রাশিয়া, চীন ও ইরানের পক্ষ থেকে কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ ও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ, অধিগ্রহণ বিষয় ও প্রস্তুতির চ্যালেঞ্জ। আমাদের সময়.কম
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ