যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় এবার যুক্ত হলো পাকিস্তানি তালেবানদের নাম
বাংলাপ্রেস(নিউইংল্যান্ড)-এবারে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় পাকিস্তানি তালেবানের নাম যোগ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সংগঠনটির ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে এ ঘোষণা দেন।বিবৃতিতে হিলারি জানান, বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির জন্য একটি সংগঠনের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা তালেবান মুভমেন্ট অব পাকিস্তানের (টিটিপি) তার সবই আছে। তাই আনুষ্ঠানিকভাবে একে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করা হয়েছে।
২০০৭ সালের ডিসেম্বরে টিটিপি গঠিত হয়। এর সঙ্গে আল-কায়েদা ও পাঞ্জাবি জঙ্গি গোষ্ঠীগুলোর যোগাযোগ আছে। পাকিস্তানে জঙ্গিদের প্রধান জোট টিটিপি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। দেশজুড়ে বোমা ও আত্মঘাতী হামলার বেশির ভাগ ঘটনায় টিটিপির হাত আছে বলে সন্দেহ করা হয়।বর্তমানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হাকিমুল্লাহ মেহসুদ। সংগঠনটির প্রধান কার্যালয় দক্ষিণ ওয়াজিরিস্তানে। গত মে মাসে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টার দায় স্বীকার করেছে টিটিপি। অভিযুক্ত ফয়সাল শাহজাদ তাঁদের কাছ থেকেই বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এ অভিযানে ব্যবহার করা বিস্ফোরকের অর্থ তারাই সরবরাহ করে। এরপর সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকায় যোগ করতে হিলারির প্রতি আহ্বান জানিয়ে চিঠি লিখেন ডেমোক্র্যাট দলীয় পাঁচজন সিনেটর।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা তৈরি করে। এত দিন আল-কায়েদা ও হামাসসহ ওই তালিকায় ৪৬টি সংগঠনের নাম ছিল। টিটিপি যুক্ত হওয়ায় এ সংখ্যা ৪৭-এ দাঁড়াল। পররাষ্ট্র দপ্তর প্রতি দুই বছর পর এ তালিকা পর্যালোচনা করে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion