Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরানোর জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে: নিউইয়র্কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: January 15, 2016 | 5:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকারী জাতির জনক বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরানোর জন্য এবার চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরি সভাপতি মাঈনুদ্দীন খান বাদল এমপি, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি আক্তার হোসেন, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, সামসুদ্দিন আজাদ ও লুৎফুল কবীর, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি আব্দুল মুসাব্বির, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশে কোন আইএস জঙ্গী নেই। এই সংগঠনের কোন সংক্রিয় তৎপরতাও বাংলাদেশে নেই। তবে দু’একজন আইএস মতাদর্শে বিশ্বাসী বা অনুসারী থাকলেও থাকতে পারে।
যুক্তরাষ্ট্র জঙ্গী নির্মূলে বাংলাদেশকে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা বলেছি কারা জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িত সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য থাকলে তা দিয়ে যেন বাংলাদেশকে সহায়তা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধুর খুনিকে আবারো ফেরত চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন উর্দ্ধতন কর্মকর্তার সাথে বৈঠককালে তিনি এ বিষয় নিয়ে কথা বলেছেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা তোমাদের সাথে ইনফরমেশন শেয়ারিং করতে চাই। বিরূপ মনোভাব চাইনা, সহযোগিতা চাই।
মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থিত কয়েকটি বিদেশী দূতাবাস কিছু হলেই ইয়োলো এলার্ট, রেড এলার্ট জারি করে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি হাতিয়ায়, লক্ষীপুরে গিয়ে দেখেছি যেসব দেশ তাদের নাগরিকদের চলাচলের ওপর এসব সতর্কতা দিচ্ছে তাদেরই নাগরিকরা অবাধে বিচরন করছেন। তিনি বলেন, যেসব দেশ এধরনের সতর্কতা জারি করে আমাদের দেশের তুলনায় এসব দেশেই বেশি গুলির ঘটনা ঘটছে, বোমাবাজিতে মরছে।
তিনি বলেন, দেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলছে। এই উন্নয়নের পথ আর কোন অপশক্তি রোধ করতে পারবে না।
জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিষয় প্রসঙ্গে তিনি বলেন, এটা বিচারিক বিষয়। কোর্টে ট্রায়ালে রয়েছে। জামায়াতে ইসলামীকে কারা বেকিং করছে, সমর্থন করছে তা আপনারা জানেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাঈনুদ্দীন খান বাদল বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে ভারতীয় সৈন্যরা ফিরতো কিনা তা নিয়ে সংশয় ছিলো। তিনি বলেন এমন একটা রক্তাক্ত অবস্থা থেকে ফিরে এসে একটা জাতির মাথা উচু করে দাঁড়াতে পারার যে গৌরভ, যে অসামান্য কৃতিত্ব এজন্য যদি কেউ বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখে সে নেমক হারাম। তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ শান্তি এবং উন্নয়নের রোল মডেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV