যুক্তরাষ্ট্রে আরসিএন ক্যাবলে শুরু হচ্ছে ৬ বাংলা টিভির সম্প্রচার: পাইরেসি আইনে আইপি টিভি সরবরাহকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে আরসিএন ক্যাবলে শিগগির শুরু হচ্ছে ৬ বাংলা টিভির সম্প্রচার। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা খুব সহজ ও সুলভে আরসিএন ক্যাবলে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেলগুলো দেখতে পাবেন। ফেব্রুয়ারি মাস থেকে আরসিএন ক্যাবেলে দেখা যাবে এনটিভি, এটিএন বাংলা, বাংলাভিশন, বৈশাখী, এটিএন নিউজ, চ্যানেল ২৪ ও দেশ টিভির সম্প্রচার। ৬টি টিভি দর্শক-শ্রোতারা দেখতে পাবেন মাসিক মাত্র ২০ ডলারে। ক্যাবলে যারা এই টিভি চ্যানেলগুলো দেখবেন, তাদের এক মুহুর্তের জন্যও বাফারিংয়ের যন্ত্রণা ভোগ করতে হবে না। আপাতত ৬টি বাংলা টিভি সম্প্রচার শুরু হলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরো বাংলাদেশি টিভি সংযুক্ত হবে এই ক্যাবেলে। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সাউন্ডভিউ ব্রডকাস্টিং এলএলসি’র প্রেসিডেন্ট সাফকাত চৌধুরী। আরসিএন ক্যাবালে বাংলা টিভিগুলোর সম্প্রচারের ঘোষণা দিতে গিয়ে সাফকাত চৌধুরী বিভিন্ন আইপি টিভি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কয়েকটি কোম্পানী আইপি টিভি কমমূল্যে সরবরাহ করছে। তাদের কার্যক্রম অবৈধ। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিশ নেটওয়ার্ক ও আমরা যৌথভাবে আইনী পদক্ষেপ চালিয়ে যাবো। ইতিমধ্যে ওয়ার্ল্ড ক্যাবল দেউলিয়া ঘোষণা করেছে। আরো একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার খড়গ ঝুলছে। তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ী। মূলধন বিনিয়োগ করে দর্শক-শ্রোতাদের কাছে সহজে বিভিন্ন টেলিভিশনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। দর্শকদের আরো সুলভে এই সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিকদের জানানো হয়, আরসিএন এর ক্যাবেলে ৪৫১ চ্যানেলে এনটিভি, ৪৫২ চ্যানেলে এটিএন নিউজ, ৪৫৩ চ্যানেলে চ্যানেল ২৪, ৪৫৪ চ্যানেলে দেশ টিভি, ৪৫৫ চ্যানেলে এটিএন বাংলা ও ৪৫৬ চ্যানেলে বৈশাখী টিভি দেখা যাবে। আরসিএন ক্যাবেল টিভি ছাড়াও হাইস্পিড ইন্টারনেট ও টেলিফোন সার্ভিস দিবে। তবে বাংলাদেশি গ্রাহকরা শুধু টিভি দেখার সুবিধা গ্রহণ করতে পারবে। ইন্টারনেট ও টেলিফোন নেবার বাধ্যবাধকতা নেই। সংবাদ সম্মেলনে শুরুতেই উপস্থিত মিডিয়া কর্মীদের স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা আবীর আলমগীর। এরপর সাফকাত চৌধুরী বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি প্রবাসের বিভিন্ন মিডিয়া-কর্মীদের কয়েকটি প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সাউন্ডভিউ ব্রডকাস্টিং এলএলসি ভাইস প্রেসিডেন্ট সাঈদ হোসেন, সারমাদ জাফর, জামান খন্দকার, আবীর আলমগীর, দর্পণ কবীর, তাওহীদুল ইসলাম, রিফাত ফারুক, ফারহিন তাহা, ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সাফকাত চৌধুরী আরো জানান, আরসিএন এবার সাউথ এশিয়ান টিভি চ্যানেল সমূহের সমন্বয় করবে। এই ক্যাবল টিভির মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গ্রিস ও আফ্রিকান কমিউনিটির ব্যক্তিবর্গ স্বল্প খরচে ডিস নেটওয়ার্কের চেয়েও উন্নত কোয়ালিটির ছবি দেখতে পারবেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!