যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামীকাল ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রমতে, বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ শনিবার। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ঈদুল ফিতর উদযাপনে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন মুসলিম সেন্টার ও মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








