Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসাধারীর স্বামী-স্ত্রী কাজের সুযোগ পাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: February 25, 2015 | 9:08 AM

যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রীকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজের অনুমতি দিতে যাচ্ছে মার্কিন সরকার।

বুধবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রী, যারা ‘এইচ-৪’ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তাদের কাজ করার অনুমতি প্রদানের প্রক্রিয়া আগামী ২৬ মে থেকে শুরু হবে। অনুমতি পাওয়ার পর তারা যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন।’
যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সর্বশেষ নীতির আলোকে ইউএসসিআইএস এ ঘোষণা দিল। এর ফলে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই লাখকর্মী বৈধভাবে কাজের সুযোগ পাবেন। পরবর্তী প্রতি বছরে আরও ৫৫ হাজার নতুন কর্মী এর আওতায় পড়বেন।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া ও কানাডাতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউএসসিআইএসের ঘোষণায় বেশি সুফল পাবেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয়রা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ‘এইচ-৪বি’ ভিসায় অবস্থানরতদের ৭৬ শতাংশই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ভারতীয়ই বেশি।
প্রসঙ্গত, সাধারণত প্রযুক্তিসহ উচ্চতর দক্ষতা প্রয়োজন এমন খাতের কর্মীরা যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসা পেয়ে থাকেন। আর তাদের স্বামী বা স্ত্রীরা পেয়ে থাকেন ‘এইচ-৪’ (স্বামী বা স্ত্রীর ওপর নির্ভরশীল বিবেচনায়) ভিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রীদের বৈধভাবে কাজ করার সুযোগ নেই। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV