Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এক মাসে ২ লক্ষ ২৮ হাজার কর্মসংস্থান বেড়েছে : বাস্তবে রূপ নিচ্ছে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: December 8, 2017 | 6:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত মাসে প্রায় ২ লক্ষ ২৮ হাজার কর্মসংস্থান বেড়েছে। এর ফলে বেকারত্বের হার কমে ৪.১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে, যা গত ১৭ বছরের ইতিহাসে সবচেয়ে কম। শুক্রবার এমনই তথ্য দিয়েছে এবিসি নিউজ।

সরকারি রিপোর্ট থেকে জানানো হয়েছে, অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। গত ছয় মাসে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ হারে বাড়ছিলো, যা ২০১৪ সালের পর সবচেয়ে বেশি।

ইতোমধ্যে ২০০০ সালের পর ভোক্তা আস্থা চূড়ায় পৌঁছেছে এবং ৮৬ সপ্তাহ একটানা কর্মী নিয়োগ দিয়েছে মার্কিন কোম্পানিগুলো।

অনেক ক্ষেত্রেই দেখা গেছে, অভিজ্ঞ লোকবলের সংখ্যা কম থাকায় কোম্পানিগুলো অনভিজ্ঞ কর্মীদেরকেই বেশি নিয়োগ দিচ্ছে। এই লোকবল নিয়োগ এবং বেকারত্বের হার কম হওয়াতে কর্মীদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সকল কর্মসংস্থানে অন্তত ২.৫ শতাংশ বেতন বেড়েছে।

হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসায় কর্মীদের ঘণ্টাপ্রতি বেতন অন্তত ৩.৮ শতাংশ বেড়েছে।

গত বছরেও লোকবল নিয়োগের হার কম ছিল। ২০১৬ সালের প্রথম দিকে প্রতি মাসে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার কর্মী নিয়োগ করা হলেও এই সংখ্যা কমে প্রতি মাসে ১ লক্ষ ৭৪ হাজারে গিয়ে দাঁড়ায়।

২০১৬ সালের নির্বাচনী প্রচারনাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি মার্কিনীদের জন্যে কর্মসংস্থান তৈরি এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের সর্বোচ্চ স্থান ধরে রাখার জন্যেও  দিয়েছিলেন প্রতিশ্রুতি। সূত্র : এবিসি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ