নিউইয়র্কের কুইন্স বরো ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথের সংবর্ধনা, পেলেন ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স বরো ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার বাংলাদেশি আমেরিকান ড. দীলিপ নাথের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখায় তাকে প্রদান কর হয় ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’। গত ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে আগ্রা প্যালেস মিলনায়তনে তার হাতে এ সম্মাননা তুলে দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে এ সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়।
কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, “অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে দীলিপ নাথের পরামর্শ কংগ্রেসকে অভিভূত করেছে। উদীয়মান একটি কমিউনিটির সদস্য হিসেবে ড. দীলিপ নাথ এখন বহুজাতিক সমাজের মুখপাত্রে পরিণত হয়েছেন।”
দীপক দাস ও রোকেয়া আকতারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান এডওয়ার্ড ব্রাউন্সটিন এবং সাবেক কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রোউলিসহ কয়েকজন ডিস্ট্রিক্ট লিডার। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন নাভার চেয়ারপারসন শুক্লা, নির্বাহী পরিচালক তাইয়্যেবা আহমেদ, কলম্বিয়া ভার্সিটির শিক্ষক দ্বীজেন ভট্টাচার্য, ‘ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসএ’ এর চেয়ারম্যান প্রভাত দাস, সেক্রেটারি রামদাস ঘরামি ও প্রেসিডেন্ট ভজন সরকার।
মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন ডেমোক্র্যাট নেতা দীলিপ নাথ। শুরুতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কঠোর পরিশ্রম করেন। পরে বিভিন্ন কলেজ হয়ে হার্ভার্ডের মবো বিশ্বখ্যাত ভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। এরপর অভিবাসী সমাজের স্বপ্ন পূরণে মার্কিন রাজনীতিতে সম্পৃক্ত হন বাংলাদেশি আমেরিকান ড. দীলিপ নাথ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল