Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ‘কাউন্টার টেরোরিজম’ সেমিনারে বাংলাদেশের পাঁচ সাংবাদিক

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: July 31, 2016 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ‘কাউন্টার টেরোরিজম’ সেমিনারে যোগ দিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকার পাঁচ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল। ডিপার্টমেন্ট অব ষ্টেটের আমন্ত্রনে গত ১৭ জুলাই তাঁরা ওয়াশিংটনে যান। দশদিনব্যাপী বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বেশ কয়েকটি সেমিনারে অংশ গ্রহন শেষে গত বুধবার সাংবাদিকদের এ প্রতিনিধিদল নিউইয়র্কে আসেন।
ডিপার্টমেন্ট অব ষ্টেটের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)’ আয়োজিত ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, মিনেসোটা ও সান দিয়েগো’তে অনুষ্ঠিত বেশ কয়েকটি কাউন্টার টেরোরিজ বিষয়ক সেমিনারে এই প্রথমবারের মত অংশ নেন বাংলাদেশের সাংবাদিকবৃন্দ। বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসবাদ বিষয়ক নানা ধরনের আলোচনা হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও নানা দিক নির্দেশনাও প্রদান করা হয়।
সেমিনারে অংশ নেন কালের কন্ঠ’র সিনিয়র রিপোর্টার ও ক্রাইম ইন চিফ এস এম আজাদ, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা, ডেইলি ষ্টারের সিনিয়র রিপোর্টার মিয়া মোহাঃ জাহিদুল ইসলাম তুষার, নিউএজের স্টাফ রিপোর্টার মোক্তাদির রশিদ রোমিও এবং ঢাকা বাংলা চ্যানেল (ডিবিসি)’র সিনিয়র রিপোর্টার রাজিব ঘোষ।
সেমিনারের শেষদিন সাংবাদিকদের এ প্রতিনিধিদল গত ২৭ জুলাই বুধবার নিউইয়র্কে এসে পৌঁছান। শুক্রবার বার্তা সংস্থা বাংলা প্রেস’র সঙ্গে তাদের কথা হয়। তাঁরা জানান, এই প্রথমবারের মত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ষ্টেটের আমন্ত্রনে ‘কাউন্টার টেরোরিজ’ বিষয়ক সেমিনারে অংশ নিলেন। তাঁদের এ কর্মসূচি সর্বাত্মকভাবেই সফল হয়েছে। বাংলা প্রেস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV