Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় ঘরে ঘুমন্ত বাংলাদেশি নারী বিপাশা নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: January 13, 2017 | 7:29 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওরেগনে ঘরে ঘুমন্ত অবস্থায় গাড়ি চাপায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে সালেম এলাকায় একটি বাড়িতে গাড়ি দেয়াল ভেঙে প্রবেশ করে বাংলাদেশি নারীকে চাপা দেয়। নিহত বাংলাদেশি নারীর নাম শ্রাবন্তি হক বিপাশা। তিনি দুই সন্তানের মা ছিলেন। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চালক ৫৪ বছরের অ্যালান জ্যাকব গাড়ি চালানো অবস্থায় হার্ট অ্যাটাকের শিকার হন। এতে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাসার দেয়াল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে।স্থানীয় সংবাদমাধ্যম কেজিডব্লিউ পোর্টল্যান্ড জানিয়েছে, সালেম এলাকায় ভলকানো স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। এ স্ট্রিটের শেষ মাথায় ইংরেজি এল অক্ষরের একটি মোড় রয়েছে। যেখান থেকে ডান দিকে গেছে সাসেক্স অ্যাভিনিউয়ের রাস্তা। এ মোড়ে এসে চালক জ্যাকব গাড়ি ঘুরাতে ব্যর্থ হন। গাড়ি সোজা চলতে থাকে। গাড়িটি নিম্নমুখী হয়ে গতিলাভ করে বাড়ির দেয়াল ভেঙে ঘরে ঢুকে যায়। বাংলা অক্ষর

স্টেটসম্যান জার্নালের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিপাশার স্বামী ও সন্তানরা টিভি দেখছিলেন। তারা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এবং সুস্থ আছেন।দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করা হয়। চালক জ্যাকব ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তিনি কর্তৃপক্ষকে সহযোগিতা করেন। বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি সালেম পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিপাশার কাজিন অঞ্জন বলেন, ‘আমরা শুধু জানি আফ্রিকানআমেরিকান গাড়ির চালক বাড়ির দেয়াল ভেঙে প্রবেশের আগে হ্যার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। আমরা পুলিশের রিপোর্টের অপেক্ষায় আছি।’অঞ্জন জানান, বিপাশা ১২ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। তিনি যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। বিপাশার মরদেহের অবস্থা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে পরিবারের ইচ্ছানুযায়ী বাংলাদেশে সমাহিত করা হবে কিনা। তিনি বলেন, এ সিদ্ধান্ত দুই দিন পর নেওয়া হবে। বাংলাদেশে তার মরদেহ নিতে অন্তত দশ দিন লাগতে পারে।গাড়ির চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া বিপাশার স্বামীর ওপর নির্ভর করছে বলেও জানান অঞ্জন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV