Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ইরানি সাংবাদিক হাশেমি

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: January 16, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইরানের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তবে তাকে গ্রেপ্তারের কোনো কারণ জানান হয় নি। বুধবার প্রেস টিভিতে এ খবর সমপ্রচার করা হয়। রোববার ৫৯ বছর বয়সী সাংবাদিক মার্কিন নাগরিক মারজিয়াহ হাশেমি যুক্তরাষ্ট্রের সেন্ট লুইজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে আটক হন।
ইংরেজি ভাষার টিভি চ্যানেল প্রেস টিভির সাংবাদিক হাশেমি এফবিআইয়ের হেফাজতে রয়েছেন। প্রেস টিভির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, নিকটজনদেরকেও তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয় নি। গ্রেপ্তারের দুইদিন পর তিনি প্রথমবারের মতো তার মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। 
হাশেমি তার মেয়েকে জানিয়েছেন, তার দুই হাত হাতকড়া দিয়ে আটকে রাখা হয়েছে এবং সন্ত্রাসী হিসেবে তার সঙ্গে আচরণ করা হচ্ছে।
ওয়াশিংটনের স্থানীয় সব কারাগার দাবি করেছে তাদের কাছে হাশেমি আটক নেই। কেউ তার অবস্থান সমপর্কেও কোনো তথ্য প্রদান করেনি। এফবিআইও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। হাশেমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করতে। 
প্রেস টিভি জানিয়েছে, হাশেমিকে দুইদিন ধরে শুধু চিপস খাওয়ানো হচ্ছে। তবে আল-জাজিরা এখন পর্যন্ত প্রেস টিভির এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ