Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত খোকা আপাতত দেশে ফিরছেন না

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: December 10, 2014 | 9:31 AM

আপাতত দেশে ফিরছেন না যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। এখন তিনি মুখে কেমোথেরাপি নিচ্ছেন। আগামী শুক্রবার চেকআপের পর বোঝা যাবে, কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তিনি। ওই চেকআপের আড়াই মাস পর আরেকটি চেকআপ করা হবে তার। এই সময়ের মধ্যে দেশে ফিরছেন না বলে জানিয়েছেন খোকা । গতকাল টেলিফোনে সাদেক হোসেন খোকা বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চলতে হচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে দেশে ফেরা সম্ভব হচ্ছে না। বর্তমানেতার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত ফিরছেন না। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ চার্জশিট দাখিল করেছে। সূত্র জানায়, দেশে ফিরেও দু’মাস পর পর যুক্তরাষ্ট্রে গিয়ে চেকআপ করা যেত। কিন্তু খোকার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় দেশে একবার ফিরলে গ্রেফতার এবং আবার যাওয়ার অনুমতি না পাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়েন কেটেরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ক্যান্সার বিশেষজ্ঞ ড. জেমস শেইয়ি তার চিকিৎসা করছেন।এদিকে সাদেক হোসেন খোকার সঙ্গে ঘনিষ্ঠ নেতারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। তার চিকিৎসকরা তাকে বলেছেন, শুক্রবারের চেকআপের আড়াই মাস পর তার আরেকটি চেকআপ করা হবে। এই সময়ের মধ্যে তিনি ইচ্ছা করলে দেশ থেকে ঘুরে আসতে পারেন। তবে তিনি এ মুহূর্তে দেশে ফিরছেন না। কারণ দেশে ফিরলেই সরকার তাকে গ্রেফতার করতে পারে। তার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বছর নির্বাচন কমিশন সচিবালয়ে বোমা নিক্ষেপের মামলায় আদালত এ পরোয়ানা জারি করেন।খোকা উন্নত চিকিৎসার জন্য গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন। স্ত্রীসহ নিউইয়র্কের একটি ভাড়া বাড়িতে বাস করছেন তিনি। তার মেয়ে এবং দুই ছেলেও মাঝে মাঝে গিয়ে তাদের সঙ্গে থাকেন।সম্প্রতি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাকর্মীদের আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেসবুকের মাধ্যমে এ ছবি দেশে তার ঘনিষ্ঠজনরাও শেয়ার করেছেন।

খোকা টেলিফোনে তার অনুসারী নেতাদের জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।গত ৫ জানুয়ারি নির্বাচনের কয়েক দিন আগে সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের পর প্রথম তার অসুস্থতা ধরা পড়ে। পরে জামিনে মুক্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। তার বামদিকের কিডনি কেটে ফেলা হয়।

চিকিৎসকদের পরামর্শে গত ১ জুলাই খোকা যুক্তরাষ্ট্রে গিয়ে হাসপাতালে ভর্তি হন। খোকা শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে স্বজন ও অনুসারী নেতাদের জানিয়েছেন। তিনি তাদের বলেছেন, সুস্থ হয়ে দেশে ফিরে রাজনীতির মাঠে ফিরে যাবেন।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV