যুক্তরাষ্ট্রে জরুরি এইচ১–বি ভিসা ছয় মাসের জন্য স্থগিত
যুক্তরাষ্ট্রে জরুরি এইচ১–বি ভিসা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে দ্রুত এইচ১–বি ভিসা দেয়ার প্রক্রিয়া সাময়িকভাবে বাতিল করে দেয় মার্কিন প্রশাসন। এরফলে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর বিড়ম্বনা আরো বাড়ল। আগেই এই ভিসাধারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে দিয়ে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এইচ১–বি ভিসা নিয়েই দক্ষ কর্মীরা ভারত থেকে আমেরিকা যেতেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন কর্মীদের কাজ দেয়ার ওপর জোর দিয়েছেন। তাই ঘুরপথে বিদেশি কর্মী আসা রুখতেই এই জাতীয় পদক্ষেপ করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার মার্কিন নাগরিক এবং অভিবাসন সার্ভিসেস (ইউএসসিআইএস) পক্ষ থেকে জানানো হয়েছে এইচ১–বি ভিসা পাওয়ার জন্য ‘প্রিমিয়াম প্রসেসিং’ ছয় মাসের জন্য স্থগিত করা হলো। এমনিতে এইচ১ বি ভিসা পেতে কয়েক মাস লেগে যায়। তবে ১ হাজার ২২৫ ডলার দিয়ে পনেরো দিনের মধ্যে এই ভিসা পাওয়া যায়। এখন ‘প্রিমিয়াম প্রসেসিং’ স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে ভিসা পেতে আগের মতো কয়েক মাস সময় অপেক্ষা করতে হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ