Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিটার্ন শুরু হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: February 4, 2018 | 8:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ২৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে ২০১৭ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ওহফরারফঁষব ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে।
সঠিক তথ্য দিয়ে সবাইকে ট্যাক্স ফাইল করার আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ ট্যাক্স প্রস্তুতকারীগণ। তারা বলেন, ট্যাক্স ফাইলে অধিক অর্থ পাওয়ার কোন সুযোগ নেই। যারা এসব কথা বলে তারা আসলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন।
তারা বলেন, ট্যাক্স মওসুম এলেই বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে মওসুমী ট্যাক্স প্রস্তুতকারীরা চেয়ার টেবিল হাঁকিয়ে বসে পড়েন। অধিক অর্থ প্রাপ্তি এবং স্বল্প খরচে ট্যাক্স ফাইলের লোভে অনেকেই তাদের ফাঁদে পড়ে বিপদে পড়েন। বিপদে পড়লে তাদের আর দেখা মিলে না। মানুষের স্পর্শকাতর কাগজপত্র ও তথ্য নিয়ে উধাও হয়ে যায় চক্রটি। এ ধরনের বিপদ থেকে রক্ষার জন্য অভিজ্ঞ ট্যাক্স প্রস্তুতকারীর মাধ্যমে ট্যাক্স ফাইল করা উচিত বলে জানান তারা। তারা আরো বলেন, মওসুমী কাউকে নিজের ব্যক্তিগত তথ্য দেয়া উচিত নয়। ব্যক্তিগত তথ্যগুলো অনেকেই দু’নম্বরী কাজে ব্যবহার করতে পারেন। সামান্য অর্থের লোভে যেখানে সেখানে ট্যাক্স ফাইল করা উচিত নয়। তারা বলেন, ট্যাক্স ফাইলিং করার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সবার কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির প্রত্যাশায় লোভের বশবর্তী হয়ে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন করা কোন ভাবেই উচিত না। ট্যাক্স সিস্টেমে তথ্য গোপন করার কোনো সুযোগও নেই। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। ভুল তথ্য পরিবেশনের বিষয়টি অডিটে উদঘাটিত হলে চরম মূল্য দিতে হতে পারে অভিযুক্তদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV