Tuesday, 27 October 2026 |
শিরোনাম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ধর্মীয় গোঁড়ামির শিকার ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসওম্যান তুলসি গাব্বার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: January 28, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের হয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসওম্যান তুলসী গাব্বার্ড। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ধর্মীয় গোঁড়ামির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। রোববার এক কলামে তিনি লিখেছেন, কিছু গণমাধ্যম তাকে ও তার হিন্দু সমর্থকদেরকে হিন্দু জাতীয়তাবাদের দায়ে অভিযুক্ত করছে। এর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী আমেরিকানদের টার্গেট করা হচ্ছে। প্রসঙ্গত, তুলসি গাব্বার্ড মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য। হাওয়াই অঞ্চল থেকে তিনি ৪ বার কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১১ই জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই কংগ্রেসম্যান। রোববার রেলিজিয়াস নিউজ সার্ভিসে লেখা ওই কলামে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত হিন্দু জাতীয়তাবাদের অভিযোগের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, আগামীতে কি মুসলিম ও ইহুদি আমেরিকানদের সঙ্গেও এমনটি করা হবে? অথবা জাপানি, স্প্যানিশ বা আফ্রিকান আমেরিকানদের সঙ্গে?  তুলসী গাব্বার্ড লেখেন, ‘ভারতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার বৈঠককে প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিষয়টিকে একরকম সন্দেহজনক ও অসাধারণ হিসেবে চিত্রিত করা হচ্ছে। অথচ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ কংগ্রেসের বহু সহকর্মী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে কাজ করেছেন।’ হিন্দু কংগ্রেসম্যান হিসেবে গর্ব প্রকাশ করে তিনি লেখেন- ‘কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য নির্বাচিত হয়ে এবং এখন প্রথম হিন্দু প্রেসিডেন্ট প্রার্থী হয়ে আমি গর্বিত। 

খবরের শিরোনামে ইতিহাসের প্রথম এই ঘটনা উদ্‌যাপিত হতে পারত। কিন্তু এর পরিবর্তে কিছু মানুষ সন্দেহ, আতঙ্ক ও ধর্মীয় গোঁড়ামিকে উস্কে দিচ্ছে। এটা শুধু আমার বিরুদ্ধে না, আমার সমর্থকদের বিরুদ্ধেও এটা করা হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি লেখেন, কয়েক দশক ধরে দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব অগ্রাধিকার পেয়ে আসছে। দেশের প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা, অথচ যুক্তরাষ্ট্রের অন্য অ-হিন্দু নেতাদের নিয়ে প্রশ্ন না তোলার মতো একচোখা নীতির একটাই কারণ থাকতে পারে। তা হলো- ধর্মীয় গোঁড়ামি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ