Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নতুন নিয়মে সেট : রিজেন্ট-সেট বিষয়ে সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: January 29, 2016 | 5:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক পাবলিক স্কুলের রিজেন্ট ও সেটের প্রস্তুতি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ৩৫-৫১, ৮১ স্ট্রিটে জ্যাকসন হাইটস লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠেয় সেমিনারে রিজেন্ট এবং সেট পরীক্ষায় কিভাবে ভালো গ্রেড পাওয়া যায় সে বিষয়ে আলোকপাত করা হবে।
নিউইয়র্ক সিটি স্কুল শিক্ষক ও মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন এই সেমিনারে মূল বিষয়ের ওপর আলোকপাত করবেন। কিভাবে রিজেন্টস পরীক্ষায় সকল বিষয়ে অনুশীলনের পরিকল্পনা করতে হয়, পরীক্ষার পূর্বে কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং কিভাবে অনুশীলনের সময় সম্প্রসারণ করা যায় সেমিনারে সে বিষয়ে বিস্তারিত জানাবেন কি নোট স্পিকার শেখ আল মামুন।
কুইন্স লাইব্রেরি কর্তৃক সংগৃহীত ফি দ্বারা পরিচালিত হবে এই ওয়ার্কসপটি। শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ রিজেন্ট-সেটের প্রস্তুতি বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। আসন সংখ্যা সীমিত। কোন প্রবেশ মূল্য নেই।
জ্যকাসন হাইটস লাইব্রেরিতে যাতায়াত ব্যবস্থা : ট্রেন/সাবওয়ে: ৭ ট্রেনে ৮২ স্ট্রিট। বাস: কিউ ৩২, কিউ ৩৩, কিউ ৬৬।
আরো তথ্যের জন্য নিউ আমেরিকানস প্রোগ্রামে নিচের টেলিফোনে যোগাযোগ করা যেতে পারে : ৭১৮-৯৯০-০৮৮৩।

যুক্তরাষ্ট্রে নতুন নিয়মে সেট টেস্ট
যুক্তরাষ্ট্রে চলতি বছর থেকে নতুন নিয়মে শুরু হচ্ছে স্কলাসটিক অ্যাপটিচ্যুড টেস্ট (সেট)। এখন থেকে ২৪০০ স্কোরের পরিবর্তে ১৬০০ স্কোরে সেট টেস্ট হবে। নতুন সেটে ভোকাবুলারির সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে অধিকাংশ ভালো কলেজে আন্ডাগ্রেডে ভর্তির পূর্বশর্ত সেট। সেটের স্কোরের ওপরই নির্ভর করে ভালো কলেজে ভর্তি কিংবা স্কলারশিপের সুযোগ। নতুন সেটে ভোকাবুলারির সংখ্যাও কমিয়ে আনা হলেও আগের অ্যালজেব্রা ও জিওমেট্রিক সাথে ট্রিগোনোমিট্রিও যুক্ত করা হয়েছে। রিডিং ও ম্যাথ সেকশনের সময় ৬০ মিনিট থেকে বাড়িয়ে ৬৫ মিনিট করা হয়েছে। নয়া নিয়মে রাইটিং সেকশসন থাকছে অপশনাল। আগে ইলেভেস্থ গ্রেডারদের এসএটি টেস্টের নির্দিষ্ট রেজিস্ট্রেশন জন্য ফি লাগতো। এ ফি তুলে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV