Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রতিবছর ধূমপানজনিত কারণে মারা যায় পাঁচ লাখ : হাওয়াই অঙ্গরাজ্যে সিগারেট পানে ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ১০০ বছর!

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: February 6, 2019 | 9:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে হাওয়াই অঙ্গরাজ্যে সিগারেট পানের জন্য নতুন আইন করা হচ্ছে। নতুন ওই আইন অনুযায়ী ২০২৪ সালে ধূমপান বা সিগারেট বেচাকেনার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ১০০ বছর। হাওয়াই প্রশাসন সিগারেটকে শরীরের পক্ষে সবচেয়ে ক্ষতিকর বস্তু হিসেবে চিহ্নিত করেছে। তবে পুরোপুরি নিষিদ্ধ না করে বলা হয়েছে যে ১০০ বছর বয়সের আগে কেউ কেনা-বেচা করতে পারবেন না সিগারেট।

হাওয়াই-এর বর্তমান আইন অনুযায়ী, ওই প্রদেশে এখন ২১ বছরের কম বয়সীদের সিগারেট কেনা নিষিদ্ধ। এ আইনেই পরিবর্তন আনার কথা বলেছেন হাওয়াইয়ের ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি রিচার্ড ক্রিগান। তার জন্যই নতুন একটি বিল নিয়ে আসার কথা বলেছেন তিনি।

ক্রিগান সংসদে যে বিল উত্থাপন করেছেন তাতে বলা হয়েছে, ২০২০ সালে সিগারেট কেনার ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ৩০ বছর। ২০২১ সালে তা বাড়িয়ে করা হবে ৪০ বছর। এর ধারাবাহিকতায় ২০২২ সালে ৫০, ২০২৩ সালে ৬০ এবং ২০২৪ সালে ১০০ বছর ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে।
তবে এ বিলে ই-সিগারেট, তামাকের চুইংগাম এবং সিগার অন্তর্ভুক্ত থাকবে না। কারণ ক্রিগ্যান মনে করেন, সাধারণ সিগারেটের চেয়ে এগুলো তুলনামূলক নিরাপদ। অবশ্য সেখানকার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট সতর্ক করে দিয়ে বলেছে, সব তামাক পণ্যেই ক্ষতিকর এবং ক্যান্সারের কারণ।

যুক্তরাষ্ট্রের বাকি অঙ্গরাজ্যেগুলোর তুলনায় হাওয়াইতে এমনিই সিগারেট সংক্রান্ত আইন বেশ কড়া। অন্য অঙ্গরাজ্যে যেখানে ধূমপানের জন্য অনুমোদিত বয়স ১৮ থেকে ১৯, সেখানে ২০১৭ সালে হাওয়াইয়ে ধূমপানের জন্য বয়স করা হয় ২১।

তবু এই বাড়তি নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিচার্ড ক্রিগান বলেন, তিনি মনে করেন না সিগারেট নিষিদ্ধ করতে বর্তমান আইনগুলো যথেষ্ট শক্তিশালী। তাই যুব সমাজকে এ ক্ষতিকর নেশা থেকে বাঁচাতে নতুন কিছু করবার কথাই ভেবেছিলেন তিনি। সিগারেটকে ‘বিশ্বের ইতিহাসে মানুষের তৈরি সবথেকে ভয়ানক প্রাণঘাতী বস্তু’ বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবছর যুক্তরাষ্ট্রে ধূমপানজনিত কারণে পাঁচ লাখ লোক মারা যায়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV