যুক্তরাষ্ট্রে প্রথম আন্তর্জাতিক ‘যোগব্যায়াম দিবস’ ২১শে জুন
প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা বা যোগব্যায়াম দিবস পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ২১শে জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ঐতিহাসিক ন্যাশনাল মলে দিবসটি উদযাপিত হবে। সুদক্ষ প্রশিক্ষকরা সেখানে যোগ ব্যায়ামের বিভিন্ন মুদ্রা ও আসনসমূহ প্রদর্শন করবেন। একই সঙ্গে থাকছে ভারতীয় নাচ ও গানের আয়োজন। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি। গত ৮ই মার্চ যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী-রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে অরুণ কুমার সিংকে। তিনি এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। যুক্তরাষ্ট্রে যোগাসন প্রশিক্ষণ সংগঠসমূহের সমন্বয়ে গঠিত মূল সংগঠন ‘ফ্রেন্ডজ অব ইয়োগা’র সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাসের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানটি সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত চলবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও-বার্তা থাকবে প্রধান আকর্ষণ হিসেবে। অরুন কুমার সিং বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে অব ইয়োগা’ আয়োজনের পরিকল্পনা করছে ভারত সরকার। মানবজমিন
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং