Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৫ হাজার নতুন কর্মসংস্থান

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: March 7, 2015 | 7:20 PM

মার্কিন অর্থনীতির চাকা ১ বছর ধরে ফের কিছুটা সচল হতে শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে ২ লাখ ৯৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটিতে বেকারত্বের হার ৫ দশমিক ৭ শতাংশ থেকে দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে সাড়ে ৫ শতাংশে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। গত ১২ মাস ধরে প্রতি মাসে অব্যাহতভাবে ২ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ১৯৯৪ সালের পর একটানা এতো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ঘটনা এই প্রথম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টির ফলে ডলারের মানও বেড়েছে। এ বছরের জুন মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন মার্কিন বাজার-বিশ্লেষকরা। এদিকে মার্কিন শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নির্মাণ শিল্প, স্বাস্থ্য খাত ও পরিবহন খাতে বহু নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খাদ্য ও পানীয় বিক্রয়কন্দ্রসমূহ, পেশাগত ও বাণিজ্য সেবাখাত এবং গুদামজাতকরণ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে গত এক মাসেরও বেশি সময় ধরে খনি শিল্পে তেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এদিকে গত জানুয়ারিতে ২ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও, তা পুনরায় হিসাবের পর ২ লাখ ৩৯ হাজার কর্মসংস্থানের খবর নিশ্চিত করেছে মার্কিন শ্রম মন্ত্রণালয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ