Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে ২ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: March 11, 2017 | 2:03 PM

যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থানে প্রবৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। গত শুক্রবার শ্রম অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২ লাখ ৩৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ হার জানুয়ারির চেয়ে কম হলেও ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনার জন্য তা ইতিবাচক। এসময়টায় বেড়েছে ন্যুনতম মজুরিও। গেলো মাসে বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। আগামী ১৪ থেকে ১৫ মার্চের বৈঠকে সুদের হার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলেও জানানো হয়।

চলতি বছর জানুয়ারিতে ২ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা ছিল গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা একবছর ধরে কর্মসংস্থানে প্রবৃদ্ধি হয়েছে। ২০১৪ সাল থেকেই নতুন কর্মসংস্থান তৈরির এ ইতিবাচক ধারা চলে আসছে। শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারির আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে যথাক্রমে ৪ লাখ ১৪ হাজার ও ৩ লাখ ২৯ হাজার কর্মসংস্থান। এতে গত তিন মাসে গড় কর্মসংস্থান বেড়েছে ৩ লাখ ৩৬ হাজার। এক বছর আগেও প্রতি তিন মাসে দেশটিতে গড়ে নতুন কর্মসংস্থান তৈরি হতো ১ লাখ ৯৭ হাজারের মতো। সূত্র: ফ্রান্স২৪, সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV