যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির নির্বাচন ১৫ নভেম্বর, ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ সোসাইটির নির্বাচন আগামী ১৫ নভেম্বর। এ উপলক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য দু’জন হলেন অ্যাডভোকেট আজাদ তালুকদার এবং অ্যাডভোটেক আব্দুর রশীদ।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের সংগঠনের সাধারণ সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসাবও চূড়ান্ত করা হয়। ওই সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট মোর্শেদ জামান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় এ সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কাজী শামসুজ্জোহা, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এমাদউদ্দিন। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, অ্যাডভোকেট মজিবর রহমান, জাকির হোসেন মিয়া, ফেরদৌস আলী, মতলুবুর রহমান, নিজাম উদ্দিন, মো. ঘাবিব, লুৎফর রহমান, মোহাম্মদ কাইয়ুম, নাসিরউদ্দিন, এমাদউদ্দিন প্রমুখ।
সংগঠনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান, ভোটার নবায়ন ও নতুন তালিকাভুক্তির শেষ তারিখ হচ্ছে ২৮ অক্টোবর। চলতি বছর ব্যয় হয়েছে ১২৮৫০ ডলার। এর মধ্যে ১০ হাজার ৫০০ ডলারই দিয়েছেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান। এ জন্যে উপস্থিত সকলে তার প্রশংসা করেন। সকল দ্বিধা-দ্বন্দ্ব দূরে সরিয়ে নবউদ্যমে এই সোসাইটির কর্মকাণ্ড এগিয়ে নেয়ার সংকল্প ব্যক্ত করে বক্তব্য রাখেন তারা। সমাপনী বক্তব্যে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্যে মোর্শেদা জামান সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ