যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মা-বাবা খুনের চাঞ্চল্যকর মামলা থেকে কনিষ্ঠ পুত্র রাব্বির অব্যাহতি
এনআরবি নিউজ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর গোলাম রাব্বি দম্পতি খুনের মামলা থেকে অব্যাহতি পেলো কনিষ্ঠ পুত্র ওমর গোলাম রাব্বি (১৭) । ক্যালিফোর্নিয়ার সান হোযের অধিবাসী বাংলাদেশী এই দম্পতিকে গুলি করে হত্যার অভিযোগে এখন শুধু জেলে রয়েছেন তাদের জ্যেষ্ঠ পুত্র হাসিব বিন গোলাম রাব্বি (২২)। তাকে রাখা হয়েছে সান্তাক্লারা কাউন্টি কারাগারে।
গত ২৪ এপ্রিল অপরাহ্নে নিজ বাসা থেকে গোলাম রাব্বি (৫৯) এবং তার স্ত্রী শামীমা রাব্বি (৫৭)র গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কদিন আগে থেকে হঠাৎ কোন সাড়াশব্দ না পেয়ে উদ্বিগ্ন ঘনিষ্ঠজনেরা ঐ বাসায় যান এবং দরজা খোলা দেখে পুলিশকে সংবাদ দেন। সে সময় দম্পতির দুই পুত্রের একজনও বাসায় ছিলেন না। লাশ উদ্ধারের দুদিন পর কনিষ্ঠ পুত্রের সন্ধান পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারও দুদিন পর ২৭ এপ্রিল বাড়ি থেকে ৬০ মাইল দূর ট্র্যাসি সিটি থেকে গ্রেফতার করা হয় এ দম্পতির জ্যেষ্ঠ পুত্র হাসিবকে। ময়না তদন্তের পর পুলিশ জানিয়েছে যে, ২৩ এপ্রিল তাদের হত্যা করা হয়।
বগুড়ার সন্তান গোলাম রাব্বি এবং শামীমা রাব্বি ৩০ বছরের অধিক সময় যাবত ক্যালিফোর্নিয়ায় বাস করছিলেন। তারা ছিলেন পেশাজীবী। স্থানীয় মসজিদভিত্তিক কম্যুনিটির সাথেও ছিল সুসম্পর্ক। ‘কেন মা-বাবাকে হত্যা করা হলো’-এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত হাসিব স্থানীয় একটি মিডিয়াকে অপেক্ষা করতে বলেছেন। ‘মামলার শুনানী শুরু হলেই সবকিছু জানা যাবে’-আশ্বস্ত করেন হাসিব। কিন্তু প্রতিবেশী বাংলাদেশীরা এখনও বুঝতে পারছেন না কেন ঘটলো এমন হৃদয়-বিদারক ঘটনা।
সান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নীর মুখপাত্র সিনথিয়া সুমিডা ৮ জুলাই এনআরবি নিউজকে জানান, ছোট ভাই ওমর রাব্বিকে হয়তো এ মামলায় রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হবে। তাকে আসামীর তালিকা থেকে অব্যাহতি প্রদান করা হয় গত ২৭ জুন। মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই। এ মামলা চলছে সান্তাক্লারা কাউন্টি আদালতে।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার