যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি বেড়েই চলেছে
এনআরবি নিউজ, নিউইয়র্ক : গত মাসে যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেয়ে ৪০১ বিলিয়ন ডলারে উঠেছে। গত বছরের একই সময়ের চেয়ে তা ২৭% বেশী বলে অর্থ মন্ত্রণালয় উল্লেখ করেছে। অর্থ মন্ত্রণালয়ের মাসিক রিপোর্টে আরো বলা হয়েছে, আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে এ বছর বাজেটে বরাদ্দকৃত অর্থের মাত্র ১% গৃহিত হলেও ব্যয় বেড়েছে ৪%। তবে, ব্যক্তিগত আয়ের বিপরীতে ট্যাক্সের পরিমাণ বেড়েছে সন্তোষজনকভাবে। অপরদিকে, কর্পোরেশনের ট্যাক্স হ্রাস পেয়েছে ১১%। এ প্রসঙ্গে কংগ্রেসনাল বাজেট অফিস বলেছে, সেপ্টেম্বর তথা চলতি অর্থ বছরের শেষ মাস পর্যন্ত বাজেট ঘাটতির পরিমাণ ৫৩৪ বিলিয়ন ডলারে উঠতে পারে। আগের অর্থ বছরের তুলনায় যা ১০০ বিলিয়ন ডলার বেশী।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ