Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাড়তি বাধার মুখে পড়ছেন ১১ দেশের শরণার্থীরা

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: October 25, 2017 | 1:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অধীনে ১১টি দেশের শরণার্থীরা বাড়তি প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এসব দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাই এসব দেশের বেশির ভাগ শরণার্থীর বিষয়ে কর্মপ্রক্রিয়া অস্থায়ীভাবে বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশগুলোর মধ্যে বেশির ভাগই মধ্যপ্রাচ্যের ও আফ্রিকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার এ সংক্রান্ত একটি মেমো পাঠানো হয়েছে কংগ্রেসে। ওই মেমোটি দেখতে পেয়েছেন রয়টার্সের সাংবাদিক। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী শরণার্থীদের সঙ্গে তাদের পরিবারের পুনরেকত্রীকরণের যে অনুমোদন ছিল সে সংক্রান্ত কর্মসূচি স্থগিত করবে প্রশাসন। এ বিষয়ে স্ক্রিনিং প্রক্রিয়া শেষ হলে তবেই নতুন করে আবার শুরু হতে পারে। কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে রক্ষা করার লক্ষ্য নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে শরণার্থী বিষয়ক অধিকারকর্মীরা বলছেন, কার্যত এটা হলো ১১ টি দেশের শরণার্থীদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা, যার কোনো প্রয়োজন ছিল না। তারা তো এরই মধ্যেই পুনঃনিরীক্ষিত হয়েছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ১২০ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এ বিষয়ে পর্যালোচনা করা হয়। ১২০ দিনের ওই নিষেধাজ্ঞা শেষ হয় মঙ্গলবার। এদিন কংগ্রেসে যে মেমো পাঠানো হয়েছে তাতে ১১ টি দেশ থেকে শরণার্থী প্রবেশের অনুমতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সরকার এ বিষয়ে ৯০ দিনের মধ্যে রিভিউ করবে। তাতে পরীক্ষা করে দেখা হবে বাড়তি নিরাপত্তা হিসেবে কি ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন করে যে ১১টি দেশের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে সেখান থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থানরত শরণার্থীরা বড় বাধার মুখে পড়বেন। যুক্তরাষ্ট্রে চলমান প্রক্রিয়ায় ছিল সিকিউরিটি এডভাইজরি অপিনিয়নস (এসএও)। এর অধীনে তাদেরকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা স্ক্রিনিংয়ের সামনে হাজির হতে হতো। এ প্রক্রিয়া বিলম্বিত করায় তারা পড়বেন বিপাকে। ২০১৬ সালের শেষে মিশর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনের বেশির ভাগ পুরুষ শরণার্থীর এসএও করাতে হতো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সূত্র বলেছেন, ওই তালিকা এখনও বহাল রয়েছে। তবে দেশগুলোর নাম জানাতে অস্বীকৃতি জানান সরকারি কর্মকর্তারা। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV