যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন, ঈদ জামায়াতে প্রবাসীদের ঢল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় ৬ জুলাই বুধবার উত্তর আমেরিকার নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ছেলে-মেয়েদের নিয়ে ঈদ জামায়াতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঈদ জামায়াত গুলোতে নেমেছে প্রবাসীদের ঢল। দীর্ঘ ত্রিশ দিন সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে।
নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত গুলোর মধ্যে : সকাল সাড়ে ৯ টায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে স্কুল মাঠে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। একই সময়ে পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে এবং নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাইস্কুল মাঠে সকাল ৯ টায়, একই সময়ে জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের উদ্যোগে বিশাল জামায়াত, ডাইভারসিটি প্লাজা স্ট্রিটে, এস্টোরিয়ার শাহজালাল মসজিদের বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়।
এস্টোরিয়া আল্ আমিন মসজিদ, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদ, ম্যানহাটান আসসাফা ইসলামিক সেন্টার ডাউন টাউন ম্যানহাটন সারা ডি রুজভেল্ট পার্কে, ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এ গারমান প্লে গ্রাউন্ডে, জ্যামাইকা দারুল সালাম মসজিদ, ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রুকলিন বায়তুল জান্নাহ মসজিদ, মসজিদ আবু হোয়ারয়ার উদ্যেগে ঈদের জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হয়। ওজনপার্কের আল-আমান মসজিদ খোলা মাঠে জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া নিউইয়র্কে আরো বেশ কটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
ভার্জিনিয়ার একমাত্র বাংলাদেশী মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের নামাজে শ শ মুসল্লী সপরিবারে অংশগ্রহণ করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। বায়তুল মোকারম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাতের আয়োজন করা হয়।
এদিকে ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, বোষ্টন, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টরন্টো, মন্ট্রিয়াল সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরে পবিত্র ঈদের জামাত অনষ্ঠিত হয়।
অনেকটা ভোরেই মুসলিম পরিবারের সদস্যরা ঈদের সাজে নানা রঙের কাপড়ে সজ্জিত হয়ে নিকটস্থ মসজিদে ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য শরীক হন।
নামাজ শেষে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। নামাজ শেষে একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে পবত্রি ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামায়াত গুলোতে স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রবাসের সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes