Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমী উদ্যোগ : ইউএস চেরিটি ফর বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: February 3, 2017 | 9:30 AM

নিউইয়র্ক : বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধ বাবা-মায়েদের জীবনের শেষ দিনগুলো নিজ সন্তান, নাতি-নাতনিদের নিয়ে হাসি-আহ্লাদে অতিবাহিত হবে। নিজ সন্তানদের চোখের সামনে, তাদের সেবার মধ্য দিয়ে দুনিয়ার জীবনের শেষ দিনগুলো কাটবে বাবা-মা। এ ছাড়াও ‘অন্ধের চোখে দাও আলো’ এমন দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে ‘ইউএস চেরিটি ফর বাংলাদেশ’-এর জন্ম। গত ২৯ জানুয়ারী নিউইয়র্ক শহরের ব্রুকলীন বরোর ফুলটনে ইউএস চেরিটি ফর বাংলাদেশ ইভেন্টের আয়োজন করা হয়। উক্ত ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরান চৌধুরী এবং তার টিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শরাফত হোসেন বাবু, জসীম উদ্দিন ভুইয়া, সাইদুর রহমান সাইদ। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- জসীম উদ্দিন, শহীদ উল্যাহ, প্রফেসর কায়কোবাদ, মো. আলম, সাহাব উদ্দিন, রিয়াজ চৌধুরী, কনক চৌধুরী, রুবেল চৌধুরী, মোহাম্মেদ দীপন, নোটু আলম, জাজি মামুন, হোসেইন মোহাম্মেদ, বিপ্লব হোসেইন, কাঞ্চন হোসেইন, সাঈদুর রহমান, মিরন চৌধুরী, নুরুল হক, আলমগীর আলম প্রমুখ। এছাড়াও ফুলটন ইয়ুথ সোসাইটির সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে আয়োজকগণ জানান, এ চেরিটি সংগঠনের উদ্দেশ্য হলো গরীবদের পাশে দাঁড়ানো। তাদের কর্মসংস্থান তৈরি করে দেয়া, অসহায়-অভাবী মানুষদের চিকিৎসার খরচ দেয়া, অর্থের অভাবে যাদের সন্তানদের বিয়ে দিয়ে পারছেন তাদের আর্থিক সহযোগিতা করা, এছাড়াও বৃদ্ধ বাবা-মায়েদের জীবনের শেষ দিনগুলো যাতে সুখে শান্তিতে অতিবাহিত হতে পারে তার বাস্তব পদক্ষেপ নেয়া হবে এ সংগঠনের মাধ্যমে। মহতী উদ্যোগ নেয়ার ফলে অনুষ্ঠান স্থলেই ৩৩ লক্ষ টাকার প্রতিশ্রুতি দেন বিভিন্ন জন এবং সকলেই ইউএস চেরিটি ফর বাংলাদেশ-এ ব্যতিক্রমী উদ্যোগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV