Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসায় আগতদের ওপর নজরদারি, ভ্রমণ ও অভিবাসন ভিসা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশাসনিক আদেশ আসছে

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: September 30, 2017 | 7:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসায় আগতদের কমপক্ষে তিন মাস কী করেন তা ভালোভাবে পরখ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রমণ ভিসায় এসে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অভিবাসন ও কনসাল কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া ভ্রমণ ও অভিবাসন ভিসা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশাসনিক আদেশ আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে পাঠানো এক বার্তায় ভ্রমণকারীরা এদেশে প্রবেশের পর কমপক্ষে তিন মাস কী করেন তা ভালোভাবে পরখ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ভিসাপ্রার্থীর আবেদন নাকচ করারও নির্দেশ দেওয়া হয়েছে বার্তায়।পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় উল্লেখ করা হয়, যদি ভিসাপ্রার্থীরা মার্কিন নাগরিককে বিয়ে করতে কিংবা লেখাপড়ার জন্য এই দেশে আসতে চান বলে দাবি করেন, তাহলে মনে করতে হবে যে আবেদনকারী অসত্য কথা বলছেন। এ ধরনের বিষয়গুলো সুষ্ঠুভাবে পরীক্ষা-নিরীক্ষা করার আদেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিন মাসের মধ্যে এ দেশের নাগরিককে বিয়ে করা বা স্কুল-কলেজে ভর্তি হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি দেশ থেকে বিতাড়নের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
বার্তায় বলা হয়, আগের বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে আগমনের প্রথম মাসেই ভ্রমণকারীর মত পরিবর্তনকে সন্দেহের চোখে দেখা হতো।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পকে আরো গতিশীল করার লক্ষ্যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ১০ মিলিয়নেরও বেশি ভিসা দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। নতুন এ বিধি ইউরোপ ও দীর্ঘদিনের মিত্র দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানসহ ৩৮টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব দেশের নাগরিকদের জন্য ভিসা কিংবা যুক্তরাষ্ট্রে আগমনের আগে ভ্রমণ, ব্যবসা কিংবা লেখাপড়ার কোনো পরিকল্পনার কথা উল্লেখ করতে হবে না।
এদিকে, কঠোর আইন প্রণয়নের একটি সমর্থক গোষ্ঠী অভিবাসন বন্ধে নতুন এ নিয়মকে স্বাগত জানিয়েছে।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV