Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: November 4, 2014 | 10:40 AM

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল নাকি বিরোধী রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবে, আজকের নির্বাচনের মধ্যদিয়ে বিষয়টি নির্ধারিত হবে।
বিবিসির অনলাইন ও বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ স্থানীয় সময় সকাল ছয়টা থেকে নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। দিনভর এই ভোট গ্রহণ চলবে।
প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভ) আগে থেকেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিকে সিনেটে আর মাত্র ছয়টি আসন পেলেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হবে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রিপাবলিকান দল। কেননা, সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন জরিপের ফলাফল তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
রিপাবলিকান দলের সিনেটর ও ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রন্ড পল বলেন, ‘এটি প্রেসিডেন্ট কে হবেন, সে বিষয়ে গণভোট।’ তিনি আরও বলেন, ‘বাতাস আমাদের পক্ষে। আমার ধারণা, মানুষ নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত।’

এদিকে এ নির্বাচনে রিপাবলিকানরা জয়লাভ করবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা সম্প্রতি অর্থনৈতিক খাতে বেশ কিছু সাফল্য অর্জন করলেও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা ৪০ শতাংশের ওপরে কোনোভাবেই যাচ্ছে না। ছবি-এএফপি Iপ্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV