যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগে এক বাংলাদেশী আটক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে মানব পাচারের অভিযোগে এক বাংলাদেশীকে আটক করা হয়েছে। তার নাম মোকতার হোসেন (৩০)। তিনি মেক্সিকোর মন্টেরি’তে বসবাস করেন। একটি হোটেল চালান তিনি। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মোকতার হোসেন ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্টের মধ্যে ষড়যন্ত্র করেছেন। এ সময়ে তিনি অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে ১৪ জন বাংলাদেশীকে নিয়েছেন যুক্তরাষ্ট্রে। এ কাজ তিনি মেক্সিকোর মন্টেরিতে বসে করেছেন। যাদেরকে পাচার করা হবে প্রথমে তিনি তাদেরকে তার হোটেলে নিয়ে আশ্রয় দেন। তারপর তাদেরকে যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠিয়ে দেয়া হয় ড্রাইভার দিয়ে। এসব ড্রাইভারকে অর্থ পরিশোধ করেন মোকতার হোসেন। ৩০ শে নভেম্বর তাকে হাজির করা হয় টেক্সাস সাউদার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিনা হ্যানোভিস পালেরমো’র আদালতে। মোকতার হোসেনের বিরুদ্ধে টেক্সাসের লরেডো ডিভিশনে ফৌজদারি অভিযোগ আছে।
তার বিরুদ্ধে আদালতে অভিযোগ আনেন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের ফৌজদারি বিভাগের সহকারি এটর্নি জেনারেল ব্রায়ান এ বেনজোস্কি, টেক্সাস সাউদার্ন ডিস্ট্রিক্টের এটর্নি জেনারেল রায়ান কে প্যাট্রিক ও যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস কর্তৃপক্ষের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের স্পেশাল এজেন্ট ইনচার্জ শেন এম ফোল্ডেন প্রমুখ। আদালতে বিচারক বলেন, মোকতার হোসেনকে পরে পরে লরেডোতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারের জন্য স্থানান্তর করা হবে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








