Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: October 15, 2013 | 9:51 PM

The holy Eid-ul-Azha_2013_Bronx_New_York : http://youtu.be/NjqfNWxoQ4A http://www.youtube.com/watch?v=NjqfNWxoQ4A&feature=youtu.be

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ নিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ১৫ অক্টোবর মঙ্গলবার উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে। ঈদ জামায়াত গুলোতে নেমেছে প্রবাসীদের ঢল। যদিও লোকাল ও গ্লোবাল মুনসাইটিং দ্বন্দ্বে গ্লোবাল মুনসাইটিং আর নর্থ আমেরিকা হিলাল কমিটির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে এবছর কোথাও কোথাও ১৬ অক্টোবর বুধবারও পবিত্র ঈদুল আযহা উদাপিত হবে। তবে উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১৫ অক্টোবর মঙ্গলবার ঈদুল আযহা উদযাপিত হয়।
উত্তর আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সী, ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন স্বপরিবারে নুতন সাজে সজ্জিত হয়ে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠের ঈদ জামাতগুলোতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। অনেকটা ভোরেই মুসলিম পরিবারের সদস্যরা নানা রঙের পাজামা পাঞ্জাবি শাড়ী সালওয়ার কামিজ পরে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করার জন্য দল বেঁধে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠের ঈদ জামাতে হাজির হয়ে নামাজ আদায় করেন।
বিশ্ব ব্যাংক ও আইএমএফের বৈঠক উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার ঈদ করছেন নিউ ইয়র্কে। অর্থ মন্ত্রী ঈদের জামাত আদায় করেন জ্যামাইকা মুসলীম সেন্টারে। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত : নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের ওভাল পার্কে একটি জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। ব্রঙ্কসের পার্কচেস্টার ও বাংলাবাজার মসজিদে ঈদের ২টি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াত ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামায়াত সকাল ৯টা ৩০ মিনিটে। জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে সকাল ৮টায়, সকাল ৯টায় এবং সকাল ১০টায়। প্রতিটি জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়।
এস্টোরিয়ার আল আমিন মসজিদের পক্ষ থেকে ঈদের দুটো জামায়াত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিট, ৩৬ এভিনিউ এবং ৩৭ এভিনিউর মাঝে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৩০ মিনিটে। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়।
জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা, সকাল ৯টায় এবং সকাল ১০টায়। শেষ জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়।
ইস্ট এলমহার্স্টে জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারে একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদের ভেতরে।
জ্যাকসন হাইটস মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে খোলা মাঠে (৭৩ স্ট্রিট, রুজভেল্ট এভিনিউতে) ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে। এ ঈদ জামাতের আয়োজনে ছিল নিউইয়র্ক বাংলা টিভি।
নিউইয়র্ক ঈদগাহের আয়োজনে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে। এস্টোরিয়ার গাউছিয়া মসজিদের উদ্যোগে ঈদের একটি জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় মসজিদের সামনে ২৮ এভিনিউ এবং ৩১ স্ট্রিট ও ৩৩ স্ট্রিটের মধ্যে।
ম্যানহাটানে মদিনা মসজিদের ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন ওপেন রোড মাঠে সকাল ৮টায়।
জ্যামাইকা ফুলতলী ইসলামিক সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে কোলজ এভিনিউর ওপর মসজিদের সামনে খোলা মাঠে।
ব্রঙ্কসের নিউভোল্ট মসজিদে ঈদের ১টি জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
ম্যানহাটানের আসসাফা মসজিদে ঈদের দুটো জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল ৯টায়। স্পেশাল খুতবা দেন সকাল ৭টা ৩০ মিনিটে মাওলানা আল্লামা হাফিজ জুবির আহমেদ আনসারি।
ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের দুটো জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামায়াত সকাল ৯টায়। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদ ইন্ক ৭৩ স্ট্রিট, রুজভেল্ট এভিনিউ এবং ৪১ এভিনিউর মাঝখানে একতা গ্রোসারির সামনে সকাল ৮.৪৫ মিনিটের সময় ঈদের জামায়াতের অনুষ্ঠিত হয়। এছাড়া, জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের সামনে, এস্টোরিয়ার শাহজালাল মসজিদে, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এ গারমান পে¬ গ্রাউন্ড এ, ২৫ এভেনিউ ৮৪ ও ৮৫ ষ্ট্রীট, জ্যামাইকা দারুল সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্টিত হয়। এখানে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্হা করা হয়। জ্যামাইকাস্থ মসজিদ মিশন সেন্টার (হাজী ক্যাম্প মসজিদ), ব্রুকলীনের বায়তুল জান্না জামে মসজিদে, মসজিদ আবু হোয়ারয়ার উদ্যেগে ঈদের জামাত খোলা মাঠে, ওজনপার্কের আল-আমান মসজিদ খোলা মাঠে (গ্রীনমোর ও পিটকিন এভিনিউ) জামায়াত অনুষ্টিত হয়।
বো কমিউনিটি এসোসিয়েশন ইউকে এবং রিজেন্টস লেইক ব্যাঙ্কুয়েটিং হলের যৌথ উদ্যোগে রিজেন্টস লেইক ব্যাঙ্কুয়েটিং হলে ৯ টায় জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নিউইয়র্কে আরো বেশ কটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
এদিকে, কানাডা ও ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, বোস্টন, মেট্রো ওয়াশিংটন, লসএঞ্জেলেস, ফিনিক্স, টেক্সাস, মন্ট্রিয়েল, অটোয়া, হ্যামিল্টন, সাসকাচুন, ক্যালগেরী, এডমন্টন প্রভৃতি স্থান থেকেও ঈদ উদযাপনের সংবাদ পাওয়া গিয়েছে।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতের পর একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে পবত্রি ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ জামায়াত গুলোতে ও নারী-পুরুষের সাথে নতুন প্রজন্মের অংশ গ্রহণও ছিল উল্লেখ করার মত ঘটনা। প্রতিটি সিটিতে অনুষ্ঠিত ঈদ জামায়াত গুলোতে উপচে পড়া মুসল্লীদের ভিড় উল্লেখ করার মত। বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকা গুলোতে বাংলাদেশের মতোই ছেলে-মেয়েরা নতুন জামা-কাপড় পরে ঘুড়ে বেড়ায়। বয়স্করা পরিচিত জনদের বাসায় বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মহিলারাও সর্ব শেষ ডিজাইনের পোশাক পরে বন্ধু-বান্ধবী ও আত্মীয়-স্বজনের বাড়ি যান। নিউইয়র্ক সিটির বেশ ক’টি বাংলাদেশি রেস্টুরেন্ট খোলা রাখা হয়েছে ব্যাচেলরদের ঈদের তৃপ্তি মেটাতে।
সিটি কর্তৃপক্ষ মসজিদগুলোর আশ পাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এছাড়া মুসলিম অধ্যুষিত এলাকাতেও পুলিশী টহল বাড়ানো হয়েছে।
জানা গেছে, সমগ্র উত্তর আমেরিকায় প্রায় সাড়ে তিন হাজার মসজিদ এবং অন্যান্য শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে অনেকেই খামারে গিয়ে পছন্দ মতো গরু, ছাগল, বা ভেড়া কিনে কোরবানি করেন। আবার অনেকে কম্যুনিটি সুপার মার্কেটে কোরবানির অর্ডার দেন। সুপারমার্কেট কর্তৃপক্ষ অর্ডার অনুযায়ী তাদের পশুর মাংস সরবরাহ করে। কেউ কেউ আবার পরিবারের সবাইকে নিয়ে দুরে কোনো খামারে যান কোরবানির দিতে। অনেকেই আবার গ্রোসারী গুলোতে ভীড় জমান কোরবানি মাংস নেওয়ার জন্য।
নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোর মুসলমান ছাত্র-ছাত্রীরা এবার ঈদের ছুটি পেয়েছে। অর্থাৎ তারা স্কুলে না গেলেও অনুপস্থিত গণ্য হবে না। ঈদের সকালে ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কসের বাংলাদেশি এলাকায় বাংলাদেশি ছেলে-মেয়েদের দল বেঁধে উৎসব করতেও দেখা যায়।

 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV