Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবেবরাত উদযাপিত : রাতভর ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর অশেষ রহমত কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: May 11, 2017 | 11:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত উদযাপিত হয়েছে। বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানগণ স্থানীয় সময় ১০ মে বুধবার রাতব্যাপি ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র শবেবরাত উদযাপন করে।
নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটের মসজিদগুলোতে শবেবরাতের এ মহিমান্বিত রাতে পৃথক আলোচনা, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর অশেষ মেহেরবানি কামনা করা হয়।নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে পবিত্র শবেবরাত উপলক্ষে রাতব্যাপি আলোচনা, যিকির, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় এ মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র শবেবরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন টিভি চ্যানেলের ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. কাফিল উদ্দীন সালেহী সরকার।
বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার শবেবরাতের তাৎপর্য তুলে ধরে বলেন, এ পবিত্র রজনী মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়।
মাহফিলে তিনি বলেন, শবেবরাতের রাত্রে বান্দার হিসেবের খাতা খোলা হয়। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহের জন্য মাফ চান, আল্লাহ পাক তাদের মাফ করে দেন। এই রাতে বান্দাহর আগামী বছরের সকল হিসাব-নিকাশ, জীবন-মৃত্যুর হিসাবনামা, রুজি-রোজগারের ফয়সালা দিয়ে থাকেন।
আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, রাসুল (সা.) বিশ্বের শ্রেষ্ঠ আদর্শ। মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কোরআন সকল জ্ঞান-বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার। এর সব কিছুই প্রতিফলিত হয়েছে রাসুল (সা.) এর জীবনে। মহানবী (সা.) এর প্রেমই আল্লাহ প্রাপ্তির মূল উপায়। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম উল্লেখ করে তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। এসময় তিনি বাংলাবাজার জামে মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
মসজিদ ভর্তি মুসল্লীর অংশগ্রহণে মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV