যুক্তরাষ্ট্রে শারদীয় দূর্গোৎসব ১৮ অক্টোবর শুরু
ইউএসএনিউজঅনলাইন : নিউইয়কসর্হ যুক্তরাষ্ট্রে শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর থেকে। এ উপলক্ষে নিউইয়র্কে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন ও মন্দির পোষ্টার, লিফলেট ও বিজ্ঞপন দিয়ে প্রচারণা শুরু করেছে। ৫ দিনের পূজার অনুষ্ঠানসূচীতে আছে পুষ্পাঞ্জলি, আরতী, চন্ডিপাঠ ও আলোচনা। এছাড়া বিভিন্ন স্থানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও কোলকাতার বিখ্যাত শিল্পীরা অংশ গ্রহণ করবেন। ১৮ থেকে ২২ অক্টোবর তিথি ও বিধি অনুযায়ী এ পূজা শুরু হতে যাচ্ছে বলে পূজা উদযাপনকারিরা জানিয়েছেন।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২৩ অক্টোবর জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে ৫দিন ব্যাপী শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫ দিন ব্যাপী এই পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে অসীম দে শংকর, স্বপন কুন্ডু, স্বরুপ সাহা ও গৌরাঙ্গ রায়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, নিউইয়র্ক আগামী ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর উড সাইডের গুলশান টেরেসে (সাবেক ঢাকা ক্লাব) শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫ দিন ব্যাপী এই পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি রমাকান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর জ্যামাইকার মহামায়া মন্দিরে আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন ৫দিন ব্যাপী শ্রীশ্রী শারদীয় দর্গা পূজার আয়োজন করেছে। ৫দিন ব্যাপী এ পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি শ্যামল চত্রুবর্তী ও সাধারণ সম্পাদক প্রদীপ দাস ।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর জ্যামাইকার ১৫০-২৫ হিলসাইড এভিনিউয়ের বাবা বালকনাথ মন্দিরে নর্থ আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫দিন ব্যাপী এ পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি উমেশ পাল, পূজা কমিটির আহ্বায়ক ইঞ্জিঃ নির্মল পাল, যুগ্ম আহ্বায়ক কানাকুন্ড কুন্ডু, সুকুমার ঘোষ, স্বপন পাল, অখিল দেবনাথ ও ননী গোপাল বিশ্বাস।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর উড সাইডের দিব্যধাম মন্দিরে সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ ইউএসএ শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫দিন ব্যাপী এই পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি প্রবীর কুমার রায় ও সাধারণ সম্পাদক প্রভাষ মন্ডল, আহবায়ক মনিকা রায় ও সদস্য সচিব স্বপন ধর।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর সাউথ রিচমন্ড হিলের ৯৭-১৯ ১২৭ স্ট্রিটের শ্রীশ্রী হরিমন্দিরে হরিচাঁদ-গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন ইন্ক শ্রীশ্রী শারদীয় দর্গা পূজার আয়োজন করেছে। পাঁচ দিনব্যাপী এ পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন পূজা উদযাপন কমিটির ডা. সমীর সরকার, সুশীল সিনহা, গোবিন্দ দাশ, অনুকূল অধিকারী ইন্দ্রজিৎ ও সেবক মাতুয়া আশুতোষ দত্ত।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ