Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সেরা সম্মানিত নারী-পুরুষ হিলারি ও ওবামা : গ্যালাপের জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: December 28, 2017 | 7:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে সবচেয়ে সম্মানিত ব্যক্তির পদটি টানা দশ বছর ধরেই দখল করে রেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গ্যালাপের জরিপে টানা দশ বছর এই স্থান পেয়ে আসছেন তিনি। জরিপে অংশগ্রহণকারীদের ১৭ শতাংশ ভোট পেয়ে সেরা বিবেচিত হন তিনি। আর নারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত স্থানে অবস্থান করছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ১৯৪৬ সাল থেকে এই জরিপটি পরিচালনা করছে গ্যালাপ।

এবছর গ্যালাপের জরিপে ১৪ শতাংশ ভোট পেয়ে ওবামার পরই অবস্থান করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন পোপ ফ্রান্সিস। তবে ২ শতাংশ ভোট পেয়ে সম্মানিত পুরুষদের তালিকাটি ছিলো একটু দীর্ঘ। এ অবস্থানে থাকা ব্যক্তিরা হলেন- বিলি গ্রাহাম, জন ম্যাককেইন, বিল গেটস, ইলন মাস্ক এবং দালাইলামা। জানা গেছে, তেসলা সিইও ইলন মাস্ক এবং অ্যমাজন সিইও জেফ বিজোসের নামটি প্রথমবারের মতো তালিকায় স্থান পেয়েছে।
জরিপে ওবামার চেয়ে বড় কীর্তি হিলারি ক্লিনটনের। এবার নিয়ে টানা ১৬ বার সেরা সম্মানিত নারী হলেন তিনি। এবার ৯ শতাংশ ভোট পেয়ে তিনি এ অবস্থান গড়েন। এ হিসেবে এবারই তিনি সবচেয়ে কম ভোট পেলেন। এ সম্পর্কে গ্যালাপের ভাষ্য, ‘এবছরও তিনি সেরা হলেন, কারণ আমেরিকানদের মধ্যে নিঃসন্দেহে তিনি এখনো সবচেয়ে আলোচিত নারী। তবে, এটা ঠিক যে, সামনের বছরগুলোতে তাকে আরও প্রতিদ্ব›দ্বীতার সম্মুখ্যিন হতে হবে।’
নারীদের মধ্যে ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সম্মানিত হয়েছেন মিশেল ওবামা। আর ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন অপরাহ উইনফ্রে। সম্মানিত নারীদের তালিকায় অন্যদের মধ্যে ছিলেন- মেলানিয়া ট্রাম্প, রাণী দ্বিতীয় এলিজাবেথ, এঞ্জেলা মারকল, বিয়ন্সে এবং নিকি হ্যালি।
গ্যালাপ ডিসেম্বরের ৪ থেকে ১১ তারিখের মধ্যে জরিপটি পরিচালনা করে। জরিপে ১ হাজার ৪৯ জন অংশ নেয়। দ্য হিল

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV