Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের ব্লেজ সার্ভিস চালু, পাঁচ সেকেন্ডে বাংলাদেশে টাকা জমা!

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: December 6, 2022 | 7:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে মাত্র ৫ সেকেন্ডেই বাংলাদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনদের একাউন্টে টাকা জমা করার এক আধুনিক ডিজিটাল সার্ভিস ‘ব্লেজ’ চালু করেছে। ‘ব্লেজ’ হচ্ছে বিদেশ থেকে ফরেন রেমিটেন্স দেশের বেনিফিশিয়ারীর হিসাবে ২৪/৭/৩৬৫ ভিত্তিতে পাঁচ সেকেন্ডের মধ্যে জমা হওয়ার একটি ডিজিটাল সেবা। সোনালী ব্যাংক লিমিটেড, হোম পে এলএলসি এবং ইনফরমেশন টেকনোলজি কন্সালটেন্স লিমিটেড এর যৌথ উদ্যোগে গ্রাহকের হিসেবে এ সেবার মাধ্যমে রেমিটেন্স জমা হবে। সাথে সরকারি আড়াই শতাংশ প্রণোদনাও থাকবে।
গত ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় সোনালী এক্সচেঞ্জের জ্যামাইকা শাখায় এক অনাড়াম্বর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মো: আফজাল করিম ‘ব্লেজ’র কার্যক্রম শুরু করেন। এছাড়া একই সময় তিনি ‘বিকাশ’ সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স বিতরণের ব্যবস্থা সম্বলিত কার্যক্রমেরও আনিুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় আফজাল করিম বলেন, প্রবাসীরা বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ভাই-বোনেরা যেভাবে তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এবং এজন্যে সোনালী এক্সচেঞ্জকে রেমিটেন্স পাঠানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন- তাদের সবাইকে বিশেষ কৃতজ্ঞতা। সবাইকে এ প্রযুক্তিগত সুবিধা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, উদ্ভাবনী ব্যাংকিং এর স্লোগান সামনে রেখে সোনালী ব্যাংক বিশ^স্ততার সাথে কাজ করছে। ইতোমধ্যে অনলাইন ব্যাংকিংসহ প্রযুক্তিগত সকল সেবা প্রদান শুরু করেছে। আমরা প্রবাসী ভাই-বোনদের জন্য সবচেয়ে দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে চাই। তাইতো এই ব্লেজ সার্ভিস উদ্বোধন করতে পেরে সত্যি আমরা আনন্দিত। প্রায় ৩৫ টি ব্যাংক যারা ব্লেজের সাথে যুক্ত সেসব ব্যাংকের একাউন্টে প্রবাসীদের পাঠানো টাকা মাত্র ৫ সেকেন্ডেই ডিপোজিট হয়ে যাবে। এমনকি ব্যাংক বন্ধের দিনেও রেমিটেন্সের টাকা তাদের একাউন্টে তারা পেয়ে যাবেন। ব্লেজ উদ্বোধনের পরপরই বেশ কিছু গ্রাহকের টাকা এর মাধ্যমে পাঠানো হয় এবং বাংলাদেশে অবস্থানরত ব্যক্তিবর্গ যাদের কাছে টাকা পাঠানো হয়েছিল তারা নিশ্চয়তা বার্তা পেয়েছেন বলে জানা যায়। সব মিলিয়ে অতি দ্রুত টাকা পাঠানোর জন্য সোনালী এক্সচেঞ্জের এ সার্ভিস অতি আধুনিক এবং যুগোপযোগী। এ ধরনের একটি সার্ভিস চালু করতে পেরে আফজাল করিম সোনালী ব্যাংক এবং সোনালী এক্সচেঞ্জের পক্ষ থেকে এ কাজের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ হোম পে এরএলসির সিইও রুবেল আহসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী একচেঞ্জের স্থানীয় ডিরেক্টর আতাউর রহমান, সিইও এন্ড প্রেসিডেন্ট দেবশ্রী মিত্র, কোম্পানী সেক্রেটারী এবং ম্যানহাটান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, একাউন্স এবং কমপ্লাইন্স অফিসার জিএম নূরুল হক, আরকে সফ্টওয়ারের সিটিও সঞ্জয় ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ও জ্যাকসন হাইট্স শাখার ব্যবস্থাপক মো: নবাব হোসেন, ভাইস প্্েরসিডেন্ট ও জ্যামাইকা শাখার ব্যবস্থাপক তারানা চৌধুরী, এস্টোরিয়া শাখার ব্যবস্থাপক শাহ মাহবুব, জ্যামাইকা শাখার সহকারী ম্যানেজার মো: মনিউর রহমান, সাইদা মনসুর প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ