Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে বিনিয়োগ ভিসার নামে প্রতারণা

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: June 10, 2016 | 6:00 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে বিনিয়োগ ভিসায় ‘গ্রীণকার্ড’র টোপ দিয়ে ২৭ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার দায়ে ক্যালিফোর্নিয়ার চায়নিজ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ৫০ চায়নিজের কাছে এ অর্থ আদায় করা হয়। ‘ক্যান্সার চিকিৎসা কেন্দ্র’ স্থাপনের নামে একটি প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ‘গ্রীণকার্ড’ প্রাপ্তির অঙ্গিকার করা হয়েছিল।
৮ জুন প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়া রাজ্যের লেগুনা নাইগুয়েল সিটির চার্লস সি লিউ এবং তার স্ত্রী জীন লেসা ওয়াং উপরোক্ত প্রকল্পে চায়নিজ বিনিয়োগকারিদের অর্থ প্রদানের আহবান জানান। এ জন্যে তারা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রয়োজনীয় তথ্য পেশ করেন। বিদেশী বিনিয়োগকারিরা এ ধরনের উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পে ন্যূনতম ৫ লাখ ডলার প্রদান করলেই ইবি-৫ ক্যাটাগরিতে সপরিবারে গ্রীণকার্ড পেয়ে থাকেন। ৫০ জনের কাছে নেয়া অর্থের মধ্যে ১১.৮ মিলিয়ন ডলারই চীনে ৩টি মার্কেটিং ফার্মে স্থানান্তর করেন চার্লস লিউ। এসব প্রকল্পের একটির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান হচ্ছেন তিনি নিজে। লসএঞ্জেলেসে অবস্থিত ফেডারেল কোর্টে দায়েরকৃত মামলায় আরো উল্লেখ করা হয়েছে যে, আরো ৭ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয় এই দম্পতির ব্যক্তিগত একাউন্টে। আরো অভিযোগ করা হয়েছে যে, এই প্রকল্পে চায়নিজ বিনিয়োগকারিদের কাছে থেকে অর্থ নেয়ার ১৮ মাসের মধ্যেও বাস্তব অর্থে কোন কাজই শুরু হয়নি। মামলা দায়েরের পরই সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আবেদন অনুযায়ী ঐ দম্পতির সকল ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধু তাই নয়, একই প্রকল্পের জন্যে আর কারো কাছে কোন অর্থ সংগ্রহের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১৯৯২ সালে চালু এ প্রোগ্রামে বার্ষিক সর্বোচ্চ ১০ হাজার ‘গ্রীণকার্ড’ ইস্যু করা হচ্ছে। বিনিয়োজিত প্রকল্পে অন্তত: ১০ জনের কর্মসংস্থানের সুযোগ ঘটতে হবে এবং এসব প্রকল্পের জন্যে ফেডারেল প্রশাসনের নির্দিষ্ট অঞ্চল রয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV