যুক্তরাষ্ট্রে হামলার হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটন ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা করবে মস্কো। এমন হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দেওয়ার পর এটাই পুতিনের সবচেয়ে কঠোর হুশিয়ারি। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ খবর দেয়।
রাশিয়া যুদ্ধ চাইছে না জানিয়ে পুতিন বলেছেন, এ মাসে ওয়াশিংটন ঐতিহাসিক আইএনএফ চুক্তি বাতিল করলেও তার জবাবে রাশিয়া ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে নিশ্চিতভাবেই পাল্টা পদক্ষেপ নেবে ক্রেমলিন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের কিছু নীতিনির্ধারক আধিপত্য বিস্তারে অতি আগ্রহী, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদের উচিত এর ঝুঁঁকি হিসাব করে দেখা। তার ভাষায়, ‘ওরা কীভাবে চায়, সেটা ভাবার অধিকার তাদের আছে।
কিন্তু ওরা গুনতে পারে কিনা? আমি নিশ্চিত, ওরা গুণতে পারে। আমরা যে অস্ত্র তৈরি করছি, তার গতি ও পাল্লা ওরা হিসাব করুক।’ রাশিয়া শর্ত ভঙ্গ করছে জানিয়ে ওয়াশিংটন এ মাসে আইএনএফ চুক্তি বাতিল করে এবং নতুন অস্ত্র তৈরির ঘোষণা দেয়। এ চুক্তির আওতায় পরমাণু বোমা বহন করতে পারে এমন ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপে মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পর রাশিয়া চুক্তি ছেড়ে বেরিয়ে যাওয়ায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাশিয়া চুক্তির শর্ত ভঙ্গ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের দেখাদেখি রাশিয়া চুক্তিটি ত্যাগ করলেও পুতিন এই সংকট আরও ঘনীভূত করতে কোনো পদক্ষেপ নেননি। পুতিন নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো ঘোষণা দেননি এবং নতুন অস্ত্রব্যবস্থার টাকা বর্তমান বাজেট থেকেই দিতে হবে। ওয়াশিংটন প্রথমে অস্ত্র মোতায়েন না করলে তিনি ইউরোপ বা অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন না বলে জানিয়েছেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








