Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ১০ মে পবিত্র শবে বরাত, বাংলাদেশে ১১ মে : বিস্তারিত কর্মসূচি গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 27, 2017 | 7:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে আগামী ১০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আর বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ১১ মে রাতে। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে, ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া ১০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালনের বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন বাংলাবাজার জামে মসজিদে পবিত্র শবেবরাত উপলক্ষে আলোচনা, যিকির মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. কাফিল উদ্দীন সালেহী সরকার।
উল্লেখ্য, ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ রাতব্যাপি ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র শবেবরাত পালন করেন। বিভিন্ন মসজিদ ছাড়াও বাসাবাড়িতেও এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে সারারাত অতিবাহিত করেন। সৃষ্টিকর্তার রহমত কামনা ও গুনাহ মাফের জন্য পবিত্র এ রজনীতে এবাদত-বন্দেগী ছাড়াও ধর্মপ্রাণ নারী-পুরুষগণ নফল রোজাও পালন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV