যুক্তরাষ্ট্রে ১ কোটি ৬০ লাখ মানুষ নিরক্ষর
আলী মোহাম্মদ ঢালী : যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর পরাশক্তি। অর্থনৈতিক বিচারেও তারাই শীর্ষে। অথচ সে দেশের জনগোষ্ঠীর বিশাল একটি অংশ কার্যত নিরক্ষর। আমেরিকায় এক কোটি ৬০ লাখ আমেরিকান লিখতে বা পড়তে দুটোর কোনটাই পারে না।
মাঝ বয়সে প্রয়োজনের তাগিদে লিখতে পড়তে শিখছেন আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যের দুই বাসিন্দা মাইকেল জনসন এবং পেগি ফ্লেমিং। নিরক্ষরতা তাদের জীবনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে তা সহজেই স্বীকার করছিলেন।
পেগি ফ্লেমিং বলেন, তিনি তার বাচ্চাদের ডাক্তারের কাছে নেওয়ার সময়ও আতংকে থাকতেন। কারণ ডাক্তার কি লিখে দিচ্ছে তা পড়ার ক্ষমতা তার ছিল না।
শিক্ষার দিক থেকে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থান অনেক নিচে। কেনটাকে আমেরিকার এমন একটি অঙ্গ রাজ্য যেখানে শিক্ষার চিত্র আশঙ্কাজনক।
মাইকেল জনসন বলছিলেন, এখানে কাজ পাওয়া প্রায় অসাধ্য ছিল তার জন্য। কাজ চাইতে গেলে আবেদন পত্র ধরিয়ে দিত। তখন অনেক লেখালেখির প্রয়োজন হয়ে পড়ত। শুধু যে চাকরির ক্ষেত্রেই সমস্যা হত তাই নয়। নিরক্ষর পরিবার সমাজে সন্মান হারাত। আসলে আমেরিকাতে ধনী ও দরিদ্র এলাকায় সরকারের অনুদানের বড় ফারাক রয়েছে।
কেনটাকি অঙ্গরাজ্যের শিক্ষা বিষয়ক কমিশনার স্টিফেন পুয়েট বলছেন, পশ্চাৎপদ এলাকায় স্কুলে বিনিয়োগ অনেক বাড়াতে হবে। শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে আপনাকে ধৈর্য ধরে সামাজিক সাংষ্কৃতিক আচার দৃষ্টি-ভঙ্গি পাল্টাতে হবে।
অনেক পর্যবেক্ষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হল আমেরিকাই ফার্স্ট। ট্রাম্প যদি এটাই বলতে চান তাহলে তার উচিত এখনই দেশ থেকে নিরক্ষরতা দূর করা। বিবিসি বাংলা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ