যুক্তরাষ্ট্রে ৩৫ বছরে ৭টি বড় ধরনের বন্দুকধারীর গুলির ঘটনায় দেড় শতাধিক নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ৩৫ বছরে ৭টি বড় ধরনের বন্দুকধারীর গুলির ঘটনায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছে। সর্বশেষ সোমবার লাসভেগাসে কনসার্টে বন্দুকধারীর গুলিতে যে ৫৯ জন মারা গেছে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে বলা হচ্ছে। অস্ত্রের সহজলভ্যতা প্রায়শঃ বন্দুকধারীর গুলির ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটে বলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনার কথা বলা হলেও তা সম্ভব হয়নি।
এর আগে গত বছর ১২ জুন ফ্লোরিডার অরলান্ডো গে নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়, আহত হয় ৫৩ জন।
ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোর একটি স্থানীয় সরকার কেন্দ্রে ২০১৫ সালে ২ ডিসেম্বর বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়। এ ঘটনায় দু’হামলাকারী সাইদ ফারুক ও তাসফিন মালিক পুলিশের গুলিতে নিহত হয়।
২০১৫ সালের ১৮ জুন দক্ষিণ ক্যারোলিনার চার্লসটোনের ব্ল্যাক চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত হয় ৯ জন। ডিলান রুফ নামে ২১ বছরের তরুণ ওই বন্দুক হামলার ঘটনা ঘটায়।
২০১২ সালের ১৪ ডিসেম্বর কানেক্টিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ জন শিশু ও ৬ জন শিক্ষক নিহত হয়। বন্দুকধারী এ্যাডাম লানজা নিজেই নিজেকে হত্যা করেন।
কলোরাডোতে একটি থিয়েটার হল আউরোরায় ২০১২ সালের ২০ জুলাই বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হয়, আহত হয় ৭০ জন। হলটিতে তখন দর্শকরা ‘দি ডার্ক নাইট রাইজেস’ চলচ্চিত্রটি দেখছিল। এ ঘটনায় বন্দুকধারী জেমস এগানকে ১২ বছরের যাবজ্জীবন কারদ- ছাড়াও অতিরিক্ত ৩ হাজার ৩১৮ বছরের কারাদ- দেওয়া হয়।
সিইউং হুই চো নামে এক ছাত্র গুলি করে ব্ল্যাকসবার্গে ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ৩২ জন ছাত্রকে গুলি করে হত্যা করে ২০০৭ সালে ১৬ এপ্রিল। এরপর চো আত্মহত্যা করে।
কলোরাডোর লিটিলটোনে ১৯৯৯ সালের ২০ এপ্রিল দুই কিশোর এরিক হ্যারিস এবং ডিলান ক্লেবোল্ড গুলি করে কলম্বাইন হাই স্কুলে ১২ জন ছাত্রকে হত্যা করে। এ ঘটনায় ২১ জন আহত হয়। ঘটনার পর বন্দুকধারী দুই কিশোর আত্মহত্যা করে। হারতেজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ