Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ৫৯ হাজার সেতু ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: March 4, 2016 | 9:43 PM

যুক্তরাষ্ট্রের ৫৯ হাজার সেতুকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক বছর আগের চেয়ে এ সংখ্যা ২৫০০ বেশি। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সেতু রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে এনআরবি নিউজকে। আর এ তথ্য সংগ্রহ করেছে ‘আমেরিকান রোড এ্যান্ড ট্র্যান্সপোর্টেশন বিল্ডার্স এসোসিয়েশন’। যুক্তরাষ্ট্রে ৬ লাখ ১২ হাজার সেতু রয়েছে। এর ১০% এরই এমন বেহাল দশা। ড্রাইভারদের সতর্ক করে দেয়া হয়েছে এসব সেতুর ওপর দিয়ে গাড়ি চালানোর ব্যাপারে। সতর্কবাণী উপেক্ষা করে গাড়ি চালাতে গিয়ে ২০০৭ সালে ধসে পড়েছে মিনিয়েপলিস সেতু। ওই দুর্ঘটনায় মারা যায় ১৩ জন। সে কথা স্মরণে রেখে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ফেডারেল এ সংস্থাটি। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৫৮ হাজার ৬০০ সেতু অবিলম্বে মেরামতের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। কোন কোন সেতুর ওপর দিয়ে অধিক ওজনের ট্রাক যাতায়াতের নিষেধাজ্ঞা রয়েছে। সে সব সেতু দিয়ে অবশ্য সাধারণ গাড়ি চলাচলে কোন সমস্যা নেই।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে আরো বলা হয়েছে, প্রায় ২০৪ মিলিয়ন ( ২০ কোটি ৪০ লাখ) কার, ট্রাক, স্কুলবাস এবং জরুরি কাজে ব্যবহৃত গাড়ি চলাচল করে সকল সেতুর ওপর দিয়ে। আরো বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে অন্তত ২৫০টি হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যে, যেগুলো দিয়ে অনেক ভারি যানবাহন চলাচল করছে সতর্কতা উপেক্ষা করে। সবচেয়ে বেশি হচ্ছে আইওয়া রাজ্যে-৫০২৫টি।  এরপর রয়েছে পেনসিলভেনিয়া-৪৭৮৩, ওকলাহোমা-৩৭৭৬, মিজৌরি-৩২২২, নেব্রাস্কা-২৪৭৪, ক্যান্সান-২৩০৩, ইলিনয়-২২৪৪, মিসিসিপি-২১৮৪, নর্থ ক্যারলিনা-২০৮৫, ক্যালিফোর্নিয়া-২০০৯, ডিসি-১০, নর্থ ক্যারলিনা-২০৮৫, নেভাদা-৩৫, দেলওয়ারে-৪৮, হাওয়াই-৬০, ভার্জিনিয়া-১০৬৩, ম্যারিল্যান্ড-৩০৬ এবং ইউটাহতে-৯৫টি।
আমেরিকান রোড এ্যান্ড ট্র্যান্সপোর্টেশন বিল্ডার্স এসোসিয়েশনের চীফ ইকনোমিস্ট এলিসন প্রেমো ব্ল্যাক বলেছেন, গত বছর তৈরী পঞ্চবার্ষিক পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ সেতু মেরামতে গতি বেড়েছে। তবে, সারাদেশের সেতু মেরামত/সংস্কার ত্বরান্বিত করতে যে ধরনের অর্থ দরকার তা পাওয়া যাচ্ছে না। সেতুগুলো পরিত্যক্ত হবার আগেই মেরামত করার জন্যে দরকার পর্যাপ্ত অর্থ এবং এজন্যে ফেডারেল প্রশাসনকে মনোযোগ দেয়া জরুরী। কারণ, সেতু পরিত্যক্ত হবার অর্থ হবে যোগাযোগ ব্যবস্থা তথা ব্যবসা-বাণিজ্যে নাজুক পরিস্থিতি সৃষ্টি। বাড়বে জনদুর্ভোগ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV