Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ৭ মুসলিম দেশের অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে নিউইয়র্কের ব্রঙ্কসে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: January 30, 2017 | 1:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ৭ মুসলিম দেশের অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে নিউইয়র্কের ব্রঙ্কসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় স্থানীয় সময় ২৯ জানুয়ারী রোববার রাতে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিল এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, প্রফেসর রাশিদুল বারী, স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট আজমেরী হক মনিকাসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট, বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, ডা. আতাউল চৌধুরী তুষার, ডা. মিতা চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট সাখাওয়াত আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, সাবেক সভাপতি শামিম মিয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নূর উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন, বোরহান উদ্দিন, কামরুন্নাহার রিতাসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
সমাবেশ থেকে ট্রাম্পের ইমিগ্রান্ট বিরোধী নির্বাহী আদেশ বাতিলের দাবি জানান হয়। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে ৭ মুসলিম দেশের অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে। এই আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, আমেরিকায় ইমিগ্রান্ট কান্ট্রি। আইনের দেশ। এখানে সবার সমানাধিকার। প্র্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। কংগ্রেস-সিনেটকে পাশ কাটিয়ে প্র্রেসিডেন্ট ট্রাম্প যা খুশি তা করতে পারবেন না। আমেরিকার সংবিধান তাকে সে ক্ষমতা দেয়নি।
সমাবেশে বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংস্কার ও বিতাড়ন প্রক্রিয়ার ঘোষণার বাস্তবতায় এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। তিনি বলেন, নিউইয়র্ক সিটির অভিবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। নিউইয়র্কের গভর্ণর ও মেয়র অভিবাসীদের পক্ষে রয়েছেন।
সমাবেশে এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ট্রাম্পের ইমিগ্রান্ট বিরোধী নির্বাহী আদেশের প্রতিবাদ জানান। তিনি বলেন, আমি মুসলিমদের পক্ষে রয়েছি। এতে ভয় পাওয়ার কিছু নেই। ‘ট্রাম্প প্রশাসন মুসলিমদের নিবন্ধন শুরু করলে আমিই আগে সেই নিবন্ধন প্রক্রিয়ায় মুসলিম হিসেবে নিবন্ধিত হব।’
সমাবেশে নো ব্যান, নো ওয়াল ইত্যাদি লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করা হয়। এসময় বিক্ষোভকারীরা সেøাগান দিতে থাকেন ‘নো হেট নো ফিয়ার, নো ব্যান, নো ওয়াল ইত্যাদি।
উল্লেখ্য, অতি সম্প্রতি সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন ও সুদান -এই সাতটি দেশের নাগরিকদের আগামী তিন মাস কোনো ভিসা না দেওয়া ও যুক্তরাষ্ট্রে আগমনে নিষিদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV