Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন দেওয়ান

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: December 12, 2018 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এই প্রথমবারের মতো সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে গমন করায় তিনি তার দায়িত্ব পান। অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সংগঠনের সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এনিয়ে তিনি একাধিকবার দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করছেন। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমদ সহ একাধিক নেতা বাংলাদেশে গমন ও অবস্থান করায় সংগঠনের শীর্ষ দুই পদে দুই নেতাকে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ বাংলাদেশ গমন করেন। দলের প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশেই অবস্থান করছেন। ড. সিদ্দিকুর রহমান দেশে যাওয়ার আগে সংগঠনের ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যান অপর সহ সভাপতি সামসুদ্দীন আজাদ-কে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক সামসুদ্দীন আজাদ এক মাস ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালনের পর নতুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের অপর সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এদিকে গত নভেম্বর মাসের শেষের দিকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দেশে গমনের পূর্বে সংগঠনের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন-কে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। সর্বশেষ গত ১১ ডিসম্বরর আইরিন পারভীন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে দলীয় প্রচারের জন্য বাংলাদেশে যাত্রা করেন। ফলে আইরিন পারভীনের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব এবং কর্মকান্ড গতিশীল রাখার লক্ষ্যে অপর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করেন। ফলে মহিউদ্দিন দেওয়ান এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

মহিউদ্দিন দেওয়ান যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছাড়াও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতির দায়িত্ব পালন করছেন। মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সন্তান মহিউদ্দিন দেওয়ান ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের রাজনীতি করতেন এবং তিনি বাংলাদেশের একজন জাতীয় অ্যাথলেটস ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনে তিনি একাধিকবার প্রবাসী মুন্সিগঞ্জ-বিক্রপুরবাসীদের অন্যতম সামাজিক সংগঠন মুন্সিগঞ্জ-বিক্রপুর এসোসিয়েশন, ইউএসএ ইনক’র সভাপতিও ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV