Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক টনির ভাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 28, 2018 | 7:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এক মাসের ব্যবসধানে আপন দুই বড় ভাই-কে হারালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও মোড়েলগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান টনি। তার বড় ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহ রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা এবং ২ ভাই ও ২ বোনসহ সহ বহু আতœীয়-স্বজন রেখে যান। খবর ইউএনএ’র।

জানা গেছে, অ্যাডভোকেট মো. নজীবুর রহমানের বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডিতে নৌকার মিছিলে গিয়ে রাস্তায় ঢলে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। এই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমন্ডির সীমান্ত স্কয়ারে (রাইফেল স্কয়ার) আসার পর তিনি রাস্তায় ঢলে পড়েন। সাথে সাথে তাকে ল্যাবএউড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মাঝে হার্ট অ্যাটাক করে মারা যান।

এদিকে সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে, নজীবুর রহমানের প্রথম জানাজা হবে শুক্রবার জুমার নামাজের পর। এরপর দ্বিতীয় জানাজা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির আরেক বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাহাবুবুর রহমান রানা (৬৩) গত ২৩ নভেম্বর শুক্রবার সকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ জিগাতলায় নিজ বাসবভনে ইন্তেকাল করেন।

এদিকে তৈয়বুর রহমান টনির আপন ভাইয়ের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এক বিবৃতিতে অ্যাডভোকেট মো. নজীবুর রহমানের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV